মন্দের ভালো - সমাধানের আলো
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী গতিশীল রাখার চেষ্টা করছি। তবে কতটা সুন্দরভাবে সেটা করতে পারছি সেই লেভেলটা হয়তো আমি নিজে নির্ণয় করতে পারবো না, তবে পরিস্থিতি অনুযায়ী সেটাকে ভালো পর্যায়ে যথাসাধ্য চেষ্টা করছি। কারণ আমাদের দক্ষতা কিংবা সক্ষমতার পুরো বিয়ষটি তখনই কেবল পূর্ণতার সাথে বুঝা যায়, যখন হঠাৎ করে কোন অনাকাংখিত বিষয় সম্মুখে চলে আসে।
কারণ আগ হতে টের পাওয়া সমস্যার সমাধান করা যতটা সহজ বিষয় ঠিক হঠাৎ করে অপ্রত্যাশিত কোন সমস্যার সমাধান করা ততোটাই কঠিন হয়ে যায়। কারণ প্রস্তুতির একটা বিষয় থাকে, বিকল্প কিছু ভাববার যথেষ্ট সুযোগ থাকে এবং সময় মতো সুন্দর পরিকল্পনা করে সেটার সহজসাধ্য সমাধানও করা যায়। কিন্তু হঠাৎ করে যখন অপ্রত্যাশিতভাবে কোন সমস্যা সম্মুখে চরে আসে, তখন যথেষ্ট সময় হাতে থাকে না বরং তাৎক্ষণিকভাবে সেটার সমাধান করার চেষ্টা করতে হয়। এখানে দক্ষতার এবং উপস্থিত বুদ্ধির একটা সুন্দর ব্যবহার নিশ্চিত করতে না পারলে সমস্যায় আটকে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে।
আমাদের মতো দেশে এবং ঠিক ঢাকা শহরের মতো শহরের মাঝে সমস্যাগুলো হঠাৎ করেই চলে আসে, অনেকটাই হঠাৎ করে পুরনো কোন বন্ধুর বাড়িতে আগমনের মতো। যেখানে একটা ভ্যাবাচ্যাকা খাওয়ার মতো অবস্থার তৈরী হয়ে যায়, কি থেকে কি করবো, কিভাবে সমাদার করবো এই সকল বিষয় নিয়ে একটু দ্বিধায় পড়ে যেতে হয়। তখন তাৎক্ষনিক উপস্থিতি বুদ্ধির মাধ্যমে যদি সুন্দর একটা ব্যবস্থা না করতে পারেন, তাহলে উভয় সংকটে পড়ে যেতে হবে। আশা করছি এবার বিষযটি সকলের নিকট একদম পরিস্কার হয়ে গেছে।
তো অফিসের কাজে প্রায় আমাকে বাহিরে যেতে হচ্ছে, আবার সেটাও হঠাৎ করেই। আর এই ক্ষেত্রে দারুণ একটা সমাধান হচ্ছে বাইক রাইড বা মেট্টোরেল। আমাদের মতো শহরে মানে যানজটের সড়কে নির্দিষ্ট সময়ের মাঝে কাংখিত অবস্থানে পৌঁছানোর মতো এর চেয়ে সহজ কোন সমাধান আছে বলে আমার জানা নেই। হ্যা, অতীতে একবার ঢাকার চারপাশে নদী কেন্দ্রিক একটা সমাধান খোঁজা হয়েছিলো কিন্তু সকলের অসহযোগিতার কারণে সেটা আলোর মুখ দেখে নাই।
কারণ আমরা অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান না খুঁজে বরং সেখানে আমার কতটা স্বার্থ নিশ্চিত করতে পারবো সেটার ব্যাপারে একটু বেশী আগ্রহবোধ করি। আমাদের কাছে সমস্যার সমাধান কিংবা জনগনের সেবাটা প্রায় পেছনে থাকে আর সম্মুখে থাকে সমস্যাকে ধরে রেখে নিজের স্বার্থ প্রতিষ্ঠার বিষয়টি। এতো কিছুর মাঝে এখন পর্যন্ত মেট্টোরেল একটা সুন্দর অবস্থানে আছে। হ্যা, এই ক্ষেত্রে বাড়াটা একটা বিষয়, সেটা হয়তো কাংখিত পর্যায়ে নেই কিন্তু তবুও মন্দের ভালো বলে একটা বিষয় আছে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...







