পুরনো স্মৃতিতে হারিয়ে যাওয়ার মুহুর্ত

in আমার বাংলা ব্লগ18 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমিও ভালো এবং সুস্থ আছি। সুন্দর মানসিকতার সাথে রোজাগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। এটা সত্যি দারুণ একটা নেয়ামত আমার জন্য, কারণ এইবার রমজানে দারুণভাবে চঞ্চলতার সাথে রোজাগুলো রাখার সুযোগ পাচ্ছি। অবশ্য অতীতের সেই সুমধুর স্মৃতিগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ বর্তমান সত্যি অনেকটাই পাল্টে গেছে, পাল্টে গেছে সেই ইফতারির অতীত ঐতিহ্য সমুহ।

সেদিন এক ইফতার পার্টি গিয়েছিলাম, স্কুল জীবনের কিছু বন্ধুর সাথে সুন্দর কিছু মুহুর্ত উপভোগ করার জন্য। সত্যি এই বার কোন ইফতারি পার্টিতে যাইনি, একদিন অফিসে ছিলাম আর একবার স্কুল জীবনের বন্ধুদের সাথে ইফতার করেছি। মূলত এই দুই দিন বাদে বাকি সবগুলো দিনই মোটামুটি বাড়িতে থাকার চেষ্টা করেছি। যাইহোক, স্কুলের বন্ধুদের ইফতারের দাওয়াত সাথে সাথে কবুল করে নিলাম এবং দীর্ঘ জার্নি করে সেখানে ঠিক উপস্থিত হয়েছিলাম। হ্যা, সাধারণ ইফতার হলেও দারুণ কিছু মুহুর্ত উপভোগ করেছিলাম।

IMG_20260307_180617.jpg

কারণ ইফতারের পরে বেশ সুন্দর একটা আড্ডা হয়েছিলো, সেই স্কুল জীবনের হৈ চৈ গুলো যেন মুহুর্তের মাঝে সেই পরিবেশে চলে এসেছিলো। যার যার অবস্থান হতে আড্ডায় চঞ্চল থাকা, সুন্দরভাবে মুহুর্তটাকে আরো বেশী আকর্ষণীয় করে তোলা, মোটামুটি সবাই বেশ চঞ্চলতা নিয়ে সেই সময়গুলো উপভোগ করেছিলাম। বয়স হয়ে গিয়েছে সবাই, এখন সবাই যার যার অবস্থান হতে পিতা হয়ে গেছেন, কিন্তু আড্ডার সময়ে সেটা কারো মাথায় ছিলো না, মনে হয়েছিলো যেন সেই স্কুলের জীবনে ফিরে গিয়েছি।

জীবনের কিছু মুহুর্ত থাকে, কিছু সুন্দর স্মৃতি থাকে, বয়স যত বাড়ুক কিংবা মানুষ অবস্থানগতভাবে যতই উপরের দিকে উঠে যাক, সেই স্মৃতিগুলোকে কখনো ভুলে যায় না। সত্যি বলতে আমাদের জীবনে সবচেয়ে সুন্দর ও সুখকর স্মৃতিগুলো তৈরী হয়ে থাকে সেই স্কুলকে কেন্দ্র করে। বিশেষ করে স্কুল জীবনের সহপাঠীগুলোর সাথে কাটানো সুন্দর মুহুর্তগুলো। যেখানে হয়তো কোন স্বার্থ থাকে না বরং অনাবিল কিছু সুন্দর ও সুখকর মুহুর্ত থাকে।

IMG_20260307_180613.jpg

মনে হলো বহু দিন পর, স্কুল জীবনের বন্ধুদের পেয়ে, অতীতের সেই সুখকর মুহুর্তের মাঝে হারিয়ে গিয়েছিলাম। সুন্দর একটা আড্ডার পরিসমাপ্তি হলো, কারণ তারারিব নামাজ পড়তে হবে তাই দ্রুত আড্ডা শেষ করতে হলো। তবে সবাই নতুনভাবে ঈদের পর মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করে। আশা করছি ঈদের পর সবার সাথে আবারো মিলিত হতে পারবো এবং সুন্দর মুহুর্তগুলোকে আবারও কাছে পাবো, পুরনো স্মৃতিগুলোকে আরো বেশী চঞ্চল রাখতে পারবো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 68089.86
ETH 2100.40
USDT 1.00
SBD 0.51