লাইফস্টাইল: মিউজিক বল নিয়ে খেলা।

in আমার বাংলা ব্লগ10 months ago

IMG_20250426_185426~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ রবিবার , ২৭ এপ্রিল ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নানা ও নাতির জোৎস্না রাতে বল নিয়ে খেলার কিছু মুহূর্ত। গত আমাদের গ্রামে দুই দিনব্যাপী মাহফিল ছিল। আমি শ্বশুর বাড়ি ছিলাম মাহফিল উপলক্ষে চলে এলাম বাবার বাড়িতে। মাহফিলে আবার থেকে শুরু করে কেনাকাটা কসমেটিক, বাচ্চাদের খেলনা সহ অনেক কিছু বিক্রয় করে বিক্রেতারা। তাছাড়াও মাহফিল যে জায়গায় উপস্থাপন করা হবে সে জায়গার পুরো এরিয়াটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়। বলা যায় বিশাল এক অনুষ্ঠান। মাহফিলে প্রচুর পরিমাণ মানুষ জন আসে। প্রথম দিন মাহফিলে বাবু কে সাথে নিয়ে যাওয়া হয়নি। কেননা ও সকাল থেকে অনেক অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। সন্ধ্যাবেলায় তখন প্রায় রাত আটটা বাজে বাবুকে ঘুম পাড়িয়ে আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে চলে গেলাম মাহফিল দেখতে। আসলে মাহফিল উপলক্ষে সম্পূর্ণ রাস্তা জায়গা এত সুন্দর ভাবে লাইটিং করে সাজানো হয় দেখতে ভীষণ ভালো লাগে। ওখানে গিয়ে আমরা প্রথমে খাওয়া দাওয়ার কিছু জিনিস কিনে নেই। তারপর বাবুর জন্য বেশ কয়েকটি খেলনা কিনে নিলাম। তার খেলনার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল এই পানি বল। যেটা আপনারা ওর হাতে দেখতে পারছেন। এটাকে অনেকেই মিউজিক বল বলে। মিউজিক বল নিয়ে নানা নাতির খেলার সুন্দর মুহূর্ত এবং আনন্দটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব।

Screenshot_20250427-162606.jpg

IMG_20250426_185309~3.jpg

আমরা মাহফিল থেকে ফিরে এসে দেখি বাবু ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়ে আমাদেরকে না দেখতে পেয়ে একটু কান্না করছিল। পরে যখন মিউজিক বলটি ওর হাতে দিয়ে ও ভীষণ খুশি। কেননা মিউজিক বলের মধ্যে ছিল ছোট দুইটি মাছ। আর মাছ তো আবু রায়হান ভীষণ পছন্দ করে। তবে আমি যে ফটোগ্রাফি দুইটা আপনাদের মাঝে শেয়ার করেছি এই দুইটি ফটোগ্রাফি মাহফিলের পরের দিন। মাহফিলের পরের দিন যখন আমরা সন্ধ্যার পর বসেছিলাম। তখন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় আর বেশ বাতাস বইতে শুরু করে। বিদ্যুৎ না থাকলে বুঝতেই পারছেন এই দিনে কেমন গরম। তখন আমরা আমাদের বাড়ির উঠানে যে যার মত বসে হাতপাখা দিয়ে বাতাস করছিলাম। কিন্তু আমার ছেলে তো আর বসে থাকবে না। ওকে যতই চার্জার ফ্যানের নিচে রাখছি ও ততই দৌড়ে যাচ্ছে। একপ্রকার বিরক্ত হয়ে ওকে ছেড়ে দিলাম। দেখে মিউজিক বল টি নিয়ে বেশ আনন্দের সাথে খেলা করছে উঠানে। এটা দেখে আমার আব্বু ও চলে গেল ওর সাথে খেলা করার জন্য। তারপর নানা ও নাতি দুজন মিলে সেই খেলা জমিয়ে দিল উঠানে।

IMG_20250426_185315~3.jpg

IMG_20250426_185354~2.jpg

ওদের খেলা দেখে আমরাও বেশ আনন্দ পেলাম। সত্যি বলতে ওই খেলার মুহূর্ত টা একদম অন্যরকম ছিল। জোৎস্না রাতে এরকম হালকা বাতাসে উঠানে হয়তোবা এভাবে অনেকদিন বসা বা কোন খেলা করা হয়নি। তবে গতকাল আবু রায়হানের জন্য সেটা হয়েছে। আর পরিবারের সবাই মিলে এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে সত্যিই ভালো লাগে। আবু রায়হান যেহেতু ছোট আনন্দটা আরো বেশি হচ্ছিল। একদিক থেকে ও বল ছুড়ে মারছে অন্য দিক থেকে আমার আব্বু বল ছুড়ে মারছে। আর বলটি মাটিতে ডব খাওয়া মাত্রই বারবার মিউজিক জ্বলছিল। আর মিউজিক চলার সাথে সাথে আবু রায়হান ও বেশ হাসছিল আর আনন্দের সাথে খেলছিল। আর তখনই মনে হল এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সব সময় চেষ্টা করি আবু রায়হানের সুন্দর সুন্দর মুহূর্ত গুলো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির মাধ্যমে স্মৃতি হিসেবে ধারণ করে রাখার জন্য। তাই তখন একটা ভিডিও করেছি।

IMG_20250426_185332~2.jpg

IMG_20250426_185315~2.jpg

এরপর এভাবে অনেকক্ষণ খেলা করছিল দুজন। প্রায় এক ঘণ্টা খেলা করার পর আমার ছেলে বেশ ক্লান্ত হয়ে গেল। বল খেলতে খেলতে সে উঠানে বসে পড়ছে বারবার। তারপরেও খেলা থামবে না। এদিকে গা ঘেমে সেই কি অবস্থা। বারবার গা মুছিয়ে দিচ্ছি এদিকে বাতাস দিচ্ছি তারপরেও কি আর তেমন হয়। এরপর ও যখন ক্লান্ত হয়ে যায় তখন জোর করে ওকে রুমে নিয়ে এসে ফ্যানের নিচে বসিয়ে দেই। রুমে আনতে আনতে ও একদম বিছানায় শুয়ে পড়ে। তবে এর আগে কাটানো এক ঘন্টার মুহূর্তটা কিন্তু বেশ আনন্দে কাটিয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যে আবু রায়হান ঘুমিয়ে যায়। সত্যি বলতে এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারব জেনেই ভীষণ ভালো লাগছে। তবে আজকে আপনাদের মাঝে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

Screenshot_20250427-190114.png

Screenshot_20250427-185823.png

 10 months ago 

মাহফিলে গিয়ে বাবুর জন্য খেলনা কিনেছেন জেনে ভালো লাগলো। ছোট বাচ্চারা খেলতে অনেক পছন্দ করে। নতুন খেলনা পেলে তারা অনেক বেশি খুশি হয়ে যায়।

 10 months ago 

ঠিক বলেছেন আপু বাচ্চারা খেলনা পেলে ভীষণ খুশি হয়।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64227.59
ETH 1856.23
USDT 1.00
SBD 0.41