জীবনের গল্প || অন্যের দ্বারা প্রভাবিত হওয়া

in আমার বাংলা ব্লগ21 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী কার্যকর থাকার চেষ্টা করছি। তবে সব সময় শত চেষ্টা করেও কাংখিত অবস্থানে যেতে পারি না, আবার মাঝে মাঝে কোন চেষ্টা ছাড়াই অপ্রত্যাশিতভাবে সুন্দর অবস্থানে চলে যাই। মূলত এখানে মুখ্য ভূমিকা পালন করে আমাদের চারপাশে থাকা মানুষগুলো, তাদের আচরণ এবং সহযোগিতার মনোভাব। চারপাশের মানুষগুলোর এমন সুন্দর অবস্থানের কারণেই হয়তো সেটা সম্ভব হয়।

বাস্তবতা হলো, আমরা আমাদের চারপাশের মানুষগুলোর প্রভাব হতে মুক্ত হতে পারি না। কখনো কখনো ভালোবাসার মানুষগুলোর দ্বারা প্রভাবিত হই, কখনো কখনো সহকর্মীদের প্রভাবে আবার কখনো কখনো নির্দিষ্ট কোন মানুষের স্পষ্টভাষীর কারণে। হ্যা, এটা সত্য যে এই সকল কারণে অনেক ক্ষেত্রেই আমরা যেমন সঠিক সিদ্ধান্ত নিতে পারি না ঠিক তেমনি অনেক ক্ষেত্রেই আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে প্রবুদ্ধ হয়ে যাই। দেখুন দিন শেষে আমরা সবাই ভুল, এখানে কোন সন্দেহ নেই। কারণ অন্যের দ্বারা যারা প্রভাবিত হয় তারা কখনো সঠিক সিদ্ধান্তের উপর থাকতে পারে না।

geralt-umbrella-1588167_1280.jpg

সেটা যেই কেউ হোক, আমি কিংবা আপনি, কখনো দৃঢ়তার সাথে এই কথা বলতে পারি না যে আমি বা আমরা সঠিক অবস্থানের উপর আছি। এখন বাকিটা আপনার বিবেচ্য বিষয়, সেটা স্বাভাবিকভাবে চিন্তা করুন অথবা গভীরভাবে চিন্তা করুন, ফলাফল আমি যেটা বলেছি সেটাই আসবে। প্রশ্ন হতে পারে তাহলে আমাদের চারপাশে যারা আছে তারা সবাই কি অন্যের দ্বারা প্রভাহিত হয়ে এমন করে থাকেন? না, এটা আমি কখনোই বলতে পারি না, তবে হ্যা, এটা সত্য যে আমাদের চারপাশে থাকা অধিকাংশ মানুষগুলোই এমন করে থাকেন এবং তারপর একটা সময় পর আফসোসও করেন।

কিছু মানুষ আছে আমাদের চারপাশে একটু খেয়াল করে দেখুন, তারা যেমন খুব বেশী কথা বলেন না ঠিক তেমনি খুব বেশী নিজেকে প্রকাশও করেন না। অনেক ক্ষেত্রেই তারা নিজেদের গুটিয়ে রাখেন কিংবা গুটিয়ে রাখতে পছন্দ করেন। এমন কিছু মানুষের সাক্ষাত আমি নিজেও পেয়েছি, যারা সত্যি খুব কমই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। এই গুনটা আমাদের কয় জনের মাঝে আছে বলেন? আপনি যত বেশী কথা বলবেন, মানুষের সাথে যত বেশী মিশবেন, ঠিক ততো বেশী অন্যের দ্বারা প্রভাবিত হবেন এবং নিজের অবস্থান নষ্ট করবেন নিশ্চিতভাবে।

না, এটা শুধুমাত্র আমার কথা নয় বরং আমার ধর্মও এটা বলে এবং এই বিষয়ে নির্দেশও প্রদান করে। যাইহোক, আমার কথা সেটা না বরং আপনাদের কিছুটা আইডিয়া দেয়া এবং সতর্ক করার প্রয়াস চালানো। আমরা যদি মানসিকভাবে সঠিক অবস্থানে থাকতে চাই, তাহলে আমাদের নিজেদের মানসিকতা আগে ঠিখ করতে হবে, ভালো-মন্দ যাচাই করার সক্ষমতা অর্জন করতে হবে, তবেই কেবল কিছু করা সম্ভব অন্যত্থায় সব আগের মতোই চলতে থাকবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67738.66
ETH 2092.66
USDT 1.00
SBD 0.50