জীবনের গল্প || পরীক্ষার ফলাফল ও বাস্তবতা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চারপাশের অস্থিরতা দেখে অতীত স্মৃতিতে হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে, বিগত উনিশ বছরের মধ্যে সর্বনিন্ম ছিলো এবারের পাশের হার। এটা অবশ্য একটা জটিল অংকের বিষয় আমার দৃষ্টিতে কারণ আমি পাশের সংখ্যা দিয়ে সবটা বিবেচনা করতে রাজী নই, কিংবা কোন স্কুলে কতজন এ প্লাস পেলো সেটাও গুনতে রাজী নই।
আর এই কারণেই হয়তো আপনার সাথে আমার মত পার্থক্য তৈরী হতে পারে। আমি কখনো পাশ কিংবা ফেল করার চিন্তা করি নাই। সত্যি বলছি আমার মাঝে তেমন কোন উত্তেজনাও ছিলো না। আমার একটা রেকর্ড ছিলো, ক্লাস টেন পর্যন্ত সেটা ধরে রেখেছিলাম আর সেটা হলো অর্ধ বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপ করতাম কিন্তু যথারীতি বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল। বাড়ীর সবাই সেটা নিয়ে হৈ চৈ করতেন কিন্তু তাতে আমার কোন মনোযোগ ছিলো না।
আমার এসএসসি পরীক্ষার একটা ঘটনা বলি, আমি পরীক্ষা দিয়ে এসে দিব্বি মাঠে গিয়ে ফুটবল খেলছি, পরীক্ষা কতটা ভালো হয়েছে কিংবা কতটা খারাপ হয়েছে সেটা নিয়ে আমার কোন অস্থিরতা ছিলো না। কিন্তু ঠিক তার পরের বছর যখন আমার ছোট বোন পরীক্ষা দিয়েছিলো, একদিন তো সে বাড়ীতে এসে কান্না শুরু করে দিয়েছিলো। কারণ তার দশ নাম্বার কমন পড়ে নাই আর এই কারণে সে লেটার নাম্বার পাবে না। আমার কাছে বিষয়টি শুধুই মজার ছিলো কোন আফসোসের নয়।
পড়াশুনা যদি হয় শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য তাহলে সেটা কোন কাজে লাগবে বলে আমি মনে করি না। সুতরাং আমি পাশ করলাম না ফেল করলাম সেটা নিয়ে আমার কোন অভিযোগ নেই। আমিও পরবর্তীতে এসএসসি পাশ করেছিলাম ফাষ্টক্লাস নিয়েই। এখন অবশ্য ক্লাস ট্লাস নেই সবক্ষেত্রে জিপিএ পদ্ধতি চলে আসছে। যাইহোক, আমাদের সমাজ ব্যবস্থায় একটা ধারণা আছে সেটা হলো জিপিএ বেশী পাওয়ার মানেই হলো ভালো ছাত্র আর কম পাওয়ার মানে হলো খারাপ ছাত্র।
এই ভালো খারাপের একটা চিত্র দিয়েই আজকের লেখা শেষ করছি। বিগত নির্বাচিত সরকারের আমলে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একজন ছাত্রও পাশ করতে পারে নাই অথচ সবাই ছিলো জিপিএ ফাইভ পাওয়া ছাত্র, কতজন পরীক্ষা দিয়েছিলো সেই সংখ্যাটা আর বললাম না লজ্জার কারণে। তো এই শিক্ষা ছাত্রদের কি শেখাচ্ছে আর জাতিকে কি উপহার দিচ্ছে, বিষয়টি আপনার উপর ছেড়ে দিলাম।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




