জীবনের গল্প || পারস্পরিক সহযোগিতা

in আমার বাংলা ব্লগ9 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বলতে পারেন ভালো আছি, তবে একটু বেশী মানসিক চাপের মাঝে আছি। সত্যি বলতে মাঝে মাঝে পরিস্থিতি এমন জটিল হয়ে যায় যে, ভালো থাকাটা খুব বেশী কঠিন হয়ে যায় আমাদের জন্য। এই সময়টি ঠিক তেমনই যাচ্ছে আমার জন্য। বাড়িতে তিন তিনজন রোগী নিয়ে একটু বেশীই চাপে পড়ে গিয়েছি। যার কারণে গতকাল অফিস যেতে পারি নাই, বাড়িতে থাকতে বাধ্য হয়েছিলাম। এমনিতে উষ্ণ প্রকৃতির ছায়া ও শীতল বৃষ্টির ছোঁয়া ভালোই যাচ্ছিলো দিনগুলো।

সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়, ভবিষ্যতেও যাবে, তাই আমাদের দিনগুলো কিংবা অবস্থান সর্বদা একই রকম থাকবে এমনটা প্রত্যাশা করা সত্যি বোকামি। এমন একটা জটিল পরিস্থিতি তৈরী হবে সেটা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারি নাই, কিন্তু পরিবেশ কিংবা পরিস্থিতি তেমন একটা অবস্থা তৈরী করে দিয়েছেন। বেশ কিছু মানুষের ঘুম নষ্ট হয়েছে, মানসিক অস্থিরতা বেড়েছে, হৃদয়ের ব্যাকুলতা নিয়ে প্রার্থনা করেছেন, যাতে যার যার অবস্থান হতে সবাই সুস্থ হয়ে যায়।

dimhou-young-people-3575167.jpg

আজকে অবশ্য অফিস করছি, কারণ আমার যে অবস্থান তাতে অফিস কামাই দেয়ার খুব একটু সুযোগ নেই। কিন্তু তবুও মাঝে মাঝে বাধ্য হয়ে ছুটি নিতে হয়। আমরা মানুষ, তার চেয়ে বড় কথা আমরা সামাজিক জীব, বিচ্ছিন্ন কিংবা একা একা বসবাস করতে পারি না। যদিও আধুনিক এই যুগে আমরা প্রায় পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে জীবন যাপনে অভ্যস্থ হওয়ার চেষ্টা করছি। কিন্তু তাতে খুব একটা সুখকর পরিবেশ যে তৈরী হচ্ছে তা কিন্তু কেউ বলতে পারবে না, বরং সবাই নিজেকে আড়াল করে সুখী হওয়ার অভিনয় করে যাচ্ছে।

তাই কারো সমস্যা কিংবা বিপদে আমরা বাড়িতে বসে থাকতে পারি না, বরং সবাই মিলে সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করে যাই, এটাই আমাদের সবচেয়ে বড় গুন এবং সফলতা। আমি সত্যি এখানে ভীষণ আনন্দিত, কারণ পরিবারের অন্যান্য সদস্যদের আন্তরিকতা এবং তাদের সহযোগিতায় বড় ধরণের একটা ধকল হতে শান্ত থাকার সুযোগ পেয়েছি আমি, এটা বড় এক পাওয়া।

যে কোন বিষয়ে কিংবা পরিস্থিতিতে আমরা যদি পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্যাগুলো আর বড় থাকে না, বরং মুহুর্তের মাঝেই সেগুলো ছোট হয়ে আসে এবং সমাধানযোগ্য হয়ে যায়। পরিবার কিংবা সম্পর্কের অন্তরালে এটাই হয়ে থাকে আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। সম্পর্কের অনেক দিক আছে, পরিবারের ক্ষেত্রেও অনেক বিষয় থাকে কিন্তু পারস্পরিক সহযোগিতা না থাকলে তার সবটাই মিথ্যে হয়ে যায়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png