আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নেয়ার চেষ্টা করছি। দেখুন, আমার লেখার শুরুতে এই কথাটা অসংখ্যবার ইতিমধ্যে আমি বলেছি। কিন্তু সত্যটা হলো এখনো কিঞ্চিত পরিমাণও নিজেকে পরিবর্তন করতে পারি নাই। আসলেই সবাইকে সবটা হয় না, হবারও না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মানুষ দেখলেই বুঝা যায় কার দৌড় কতটা। কথার কথা হলেও এটা কিন্তু সত্য, অনেকেই দেখে কিন্তু আমরা অনেক কিছু অনুমান করতে পারি।

চেহারা দেখেও আমরা আগাম অনেক কিছু বলে দিতে পারি। হ্যা, সবার দ্বারা এটা হয় না ঠিকই কিন্তু হয়তো, সেটাকে অস্বীকার করার উপায় নেই। আমার অফিসের বসই অনেকটা এই রকম। ভাইভাতে কথা বলেই বুঝে নিতে পারেন একে দিয়ে হবে কিনা। অথচ আমাদের মতো এমন অনেকেই আছে যাদের দ্বারা কিছুই সম্ভব না, মানে এই রকম অনুমান করাটার কথা বললাম হি হি হি। সত্যি বলতে মাঝে মাঝে আমি এসব নিয়ে খুব বেশী হতাশ হতাম, অন্যদের মতো আমার কেন এমন কোন গুন নেই, এমন কিছু কেন আমি পারি না?

franz26-ai-generated-9323652_1280.png

কিন্তু সত্যি বলছি এখন আর এসব নিয়ে আফসোস হয় না, বরং মাঝে মাঝে নিজেকে অনেক বেশী সুখী মনে হয়। দেখুন যে যত বেশী জানে তার জ্বালাও কিন্তু ততো বেশী। আরো একটু সহজ করে বলি, বোকাদের শত্রু থাকে না। এটা নিশ্চিতভাবে বহুবার শুনেছেন, হয়তো কখনো সেভাবে সেটা নিয়ে চিন্তা করেন না, আবার এটাও শুনেছেন যে বোবাদের কোন শত্রু নেই। সত্যি এগুলো বাস্তব সত্য, আমাদের সমাজেও ভীষণভাবে গ্রহণযোগ্য কিন্তু।

এবার আসি আসল কথায়, আমরা সবাই চালাক হতে চাই, সবার প্রশংসা কুড়াতে চাই। কিন্তু আমরা কি কখনো এমন বোকা কিংবা বোবা হতে চেয়েছি? যাদের কোন শত্রু থাকে না, যাদের সব দোষ মাফ হয়ে যায়। তাদের মতো কেন আমরা হতে চাই না? বরং যাদের অসংখ্য শত্রু থাকে, যাদের কোন ভুল কখনো কেউ ক্ষমার দৃষ্টিতে দেখতে চায় না, কেন আমরা তাদের মতো হতে চাই? এই প্রশ্নটার উত্তর ‍খোঁজে দেখুন, নিজের সাথে নিজেকে একটু সামনা সামনি দাঁড় করিয়ে দেখুন, অনেক কিছুর সমাধান পেয়ে যাবেন।

ঠিক এই কারণটি বুঝতে পারার পর আমি আর নিজেকে নিয়ে আফসোস করি না, চালাক হতে গিয়ে অনেক প্রশ্নবিদ্ধ কাজ করেছি, কাকের মতো ময়ূরের নাচ নকল করতে গিয়ে নিজের কাজের কথাই ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন আর সেখানে নেই, অবস্থান পরিবর্তন করেছি। নিজেকে চিনে নিয়েছি, বোকা এবং বোবা হওয়ার জন্য চালাক হওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছি। চলতে থাকুক না সব কিছু প্রকৃতির নিয়মে, কেন খামাখা বাঁধা হয়ে দাঁড়াবো? অনেক কিছু বলেছি যদি বুঝতে পারেন তাহলে সার্থক আমি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png