আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের মাঝে থাকা আঘাতগুলোকে সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করছি। যদিও মানুষ যখন আঘাত করে তখন সেটাকে সহনীয় পর্যায়ে রেখে করে না বরং সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে দেয়ার চেষ্টা করে। দেখুন কেউ যখন আপনাকে আঘাত করবে সেখানে চেষ্টা থাকবে সর্বোচ্চ আঘাত করার এবং যতটা সম্ভব বেশী যন্ত্রণা দেয়ার। বাস্তবতা হলো, মানুষ মানুষকে আঘাত করে কষ্ট দেয়ার জন্য এবং সেটাকে কঠিনভাবে কষ্টময় করে তোলার জন্য।

যাইহোক, আমরা মানুষ মানুষ হিসেবে অন্যের প্রতি যতটা আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ হওয়ার কথা সেটা কিন্তু থাকে না। কারণ আমাদের মানসিকতা নষ্ট হয়ে গেছে, অন্যের সাথে সুন্দর ব্যবহার করার আগ্রহটা পঁচে গেছে, তাই আজকাল চাইলেও কারো সাথে সুন্দর ব্যবহার করা যায় না। দরুণ আপনি আজকে বাসা হতে নিয়ত করে বের হলেন যে আপনার সহকর্মীদের সাথে আজকে কোন বিষয়ে রাগ করবেন না এবং তাদের সাথে খারাপ আচরণ করবেন না। কিন্তু আপনি অফিসে ঢোকার পর মুহুর্তে আপনার কোন এক সহকর্মী এমন এক আচরণ করলেন, সাথে সাথে আপনার মনটা নষ্ট হয়ে গেলো।

cordallman-man-8493246_1280.jpg

এখন আপনি চাইলেও কি তাদের সাথে সেই সুন্দর মানসিকতা নিয়ে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বজায় রাখতে পারবেন? আসলে এক হাতে তালি বাজে না এটা কম বেশী আমরা সবাই জানি কিন্তু তবুও তবুও কিছু কিছু ক্ষেত্রে আমরা অদ্ভুত অনেক দাবী করে থাকি, যেখানে সম্ভাবনার কোন চিহ্ন থাকে না। তাই আপনি আমি চাইলেও সঠিক অবস্থানে থাকতে পারি না, যদি না আমাদের চারপাশের মানুষগুলো সুন্দর মানসিকতা নিয়ে এগিয়ে না আসে। সুন্দর এর সাথেই সুন্দনের সহঅবস্থান নিশ্চিত করা যায় কিন্তু সুন্দরের সাথে অসুন্দরের সহঅবস্থান নিশ্চিত করা যায় না।

একজনের কারণে দশজন নষ্ট হয়, এক ভাইরাসের জন্য পুরো শরীর বিষাক্ত হয়ে যায়, এটাই বাস্তবতা। সামান্য একটু যন্ত্রণা যেমন আপনার পুরো শরীরকে হেলে দেয়, সামান্য একটা কষ্ট যেমন আপনার পুরো মানসিকতাকে আঘাত করে ঠিক তেমনি কারো সামান্য বিরূপ ব্যবহার আমাদের পুরো মানসিকতাকে বিপর্যস্ত করে দেয়। আমরা তখন চাইলেও নিরুপায় হয়ে যাই, আমরা চাইলেও তখন সঠিক অবস্থানে থাকতে পারি না। পরিবেশ এবং পরিস্থিতি আমাদের ভীষণভাবে অপ্রস্তুত করে দেয়, মানসিকতাকে নষ্ট করে ভিন্ন দিকে ধাবিত করে দেয়।

আজকের আবোল তাবোল জীবনের গল্পের মূল আলোচ্য বিষয় হলো এটা, আমাদের নিজের উপর সব কিছু নির্ভর করে না বরং চারপাশের পরিবেশ, পরিস্থিতি এবং সহকর্মীদের আচরণও আমাদের নানাভাবে প্রভাবিত করে। আপনার সহকর্মীরা যতটা সুবিধা ও সুযোগ পায়, আপনি যদি সেটার তুলনায় কম পান তাহলে সেখানে সুন্দর মানসিকতা কোন ভাবেই ধরে রাখা সম্ভব নয়। বাস্তবতার আলোকে এটা সত্যি অসম্ভব একটা বিষয়, চঞ্চলতা যেমন এমনি এমনি আসে না ঠিক তেমনি নির্জীবতা আসারও হাজার কারণ থাকে, অথচ আমরা কখনো সেগুলোকে বিবেচনায় রাখি না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 71240.73
ETH 2188.95
USDT 1.00
SBD 0.53