জীবনের গল্প || সামাজিক অবক্ষয়
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যথারীতি ব্যস্ততার সাথে সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছি। কারণ ব্যস্ততার মাঝে এক প্রকার সুখ ও আনন্দ লুকিয়ে থাকে। আমরা যখন সেই ব্যস্ততাকে সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হবো, তখন অবশ্যই সেটাকে অধিক উপভোগ্য বলে মনে হবে আমাদের কাছে। কিন্তু যখন কাজের ক্ষেত্রে ফাঁকিবাজিতে মনোযোগ রাখবো, তখন সেটা অবশ্যই সুখকর হবে না।
তবে আমরা আদতে সামাজিকভাবে অনেকটাই সেই রকম অবস্থার মাঝে আছি। কি বুঝতে পারলেন না, তাহলে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখুন আপনি বা আমি সেই সমাজে বসবাস করছি, সেই সমাজের মানুষগুলো যা করছে বা যা দেখাচ্ছে, আমরা কিন্তু প্রতিনিয়তগুলোর প্রকৃতি আকৃষ্ট হচ্ছি, সেগুলোর সাথে সংযুক্ত হচ্ছি এবং একটা সময় পর আমরা সেই কাজগুলোতে অব্যস্থ হয়ে যাচ্ছি, নিজের বা মনের অজান্তে।
আর এই কারণেই আমাদের কাছ হতে ভালো কিছু প্রত্যাশা করা বোকামী ছাড়া অন্য কিছু নয়। আপনি আমি চাইলেও এই সমাজে বসবাস করে ভালো কিছু করতে পারবো না, সেটা আমাদের পক্ষে সম্ভবও হবে না। আপনি বলতে পারেন, তাহলে এই সমাজ হতে কি ভালো কেউ তৈরী হচ্ছে না। হচ্ছে, সেটাকে অস্বীকার করছি না তবে সেই সংখ্যাটা দ্রষ্টব্য নয়। মানে সেটাকে গুনায় ধরতে পারছি না, অনাকাংখিতভাবে।
সংখ্যাটা নেহায়েতই নগন্য, মাঝে মাঝে এমন কারো আমরা দেখে থাকি কিন্তু সেখান হতে কোন রকমের অনুপ্রেরণা গ্রহণ করতে পারি না। কারণ বর্তমান সামাজিক ব্যবস্থায় আমরা সেটাকে অপ্রত্যাশিত কিছু হিসেবে বিবেচনা করে থাকি, আল্লাহ বিশেষ মেহেরবাণী হিসেবে দেখে থাকি। তাই মানে মানে ধরেই নিই যে সেটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। অথবা জেনে বুঝেই এখানে আমরা আত্মপক্ষ সমর্থন করে থাকি।
সবচেয়ে বড় কথা হলো, আমরা সামাজিক জীব এবং আমাদের চারপাশে যারা বসবাস করে তাদের কাজ কিংবা বৈশিষ্ট্যের প্রতি আমরা সবচেয়ে বেশী আকৃষ্টবোধ করি। আর আমাদের পরিবার চাইলেও সমাজের মাঝে থাকা এই মানুষগুলো হতে আমাদের বিচ্ছিন্ন করতে পারেন না। তাই বর্তমান প্রজন্ম নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমাদের সামাজিক অবক্ষয়ের ভূমিকাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। সামাজিক এই অবক্ষয়কে দূর করতে না পারলে, হয়তো আরো খারাপ কিছুর স্বাক্ষী হতে হবে আমাদের।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




