জীবনের গল্প || সময় সময়ের কঠিন প্রতিচ্ছবি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি তবে সেটা আমার নিজের মতো করে। নিজের ভাবনায় আমরা সবাই যেমন চঞ্চল থাকি, ঠিক তেমনি মাঝে মাঝে অসুস্থতা নিয়েও সুস্থ থাকি, বিষয়টি অনেকটাই সেই রকম আমার ক্ষেত্রে। তবে জ্ঞানীরা বলে থাকেন, মনের সুস্থতাই হলো আসল সুস্থতা, এখানে শারীরিক অসুস্থতা কোন কিছুর ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াতে পারে না। ধারাবাহিক প্রচেষ্টার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে না। তাই মানসিকভাবে সুস্থতা বেশী জরুরী আমাদের ক্ষেত্রে।
হুম, হতে পারে আপনাদের ক্ষেত্রে হয়তো অন্য কিছু বেশী জরুরী, হি হি হি। মজা করলাম একটু, আজকাল কেন জানি সেটা আর করতে পারি না। হতে পারে আমি নিজেই মজা পাচ্ছি না কিছু লিখে আর তাইতো আপনাদেরকেও মজা দিতে পারছি না। সত্যি যে কোন বিষয়ে লিখতে গেলেই হয়তো একটা লেখা দাঁড়িয়ে যায় কিন্তু সেটাকে কাংখিত লেখা বলা যায় না। যতক্ষণ পর্যন্ত না যেটা লিখতে গিয়ে লেখক নিজে আনন্দ না পাচ্ছেন, পাঠক সেটা পড়তে গিয়ে মজা না পাচ্ছেন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোন লেখার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য।
আসলে সময় সব বদলে দেয়, সময় সব প্রকাশ করে দেয় আর হয়তো সেই জন্যই সময়কে বলা হয় সময়ের কঠিন প্রতিচ্ছবি। অর্থাৎ আপনি যা কিছুই চেষ্টা করছেন না কেন, আপনি যতটাই পরিশ্রম করছেন না কেন, সময়ের সাথে সাথে সেটা স্পষ্ট হয়ে উঠবে এবং আপনার ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। সময়ের আয়নায় আপনার পরিশ্রমের ফলাফল দারুণভাবে ভেসে উঠবে, যদি সেটা ভালো হয় তাহলে আপনি যেমন পুলকিত হবেন ঠিক তেমনি খারাপ হলে আমি নিদারুণভাবে হতাশ হয়ে যাবেন। তাই সময়ের বিষয়টিকে মাথায় রেখে সময়ের কাজ সময়ের সাথেই সম্পন্ন করা উচিত।
আমরা আসলে চেষ্টা করি কিন্তু সেটা কাংখিত মানের হয় না প্রায়ই, আমরা আসলে পরিশ্রম করি কিন্তু সেটা যথাযথভাবে হয় না প্রায়ই, আর তাইতো আমরা ফলাফলের জন্য নিজের কাজের উপর যতটা না নির্ভর করি তার চেয়ে বেশী নির্ভর করি অন্যের সহযোগিতা কিংবা অনুগ্রহের উপর, অন্যের সহমর্মিতার উপর। আশা করছি তারা হয়তো আমাকে সুযোগ দিবেন, আমার প্রত্যাশা অনুযায়ী তারা সাপোর্ট করবেন আর সেটা নিয়েই আমি দারুণভাবে এগিয়ে যাবো এবং কাংখিত একটা অবস্থান নিশ্চিত করতে সক্ষম হবো। এটা অবশ্যই আমাদের ভুল প্রত্যাশা।
সময় সময়ের গতিতেই চলে এবং সময় সময়ের আদতেই তার প্রতিচ্ছবি প্রদান করে। সুতরাং আপনি আমি যদি ভালো কিছু করতে পারি, আমাদের প্রচেষ্টাগুলো যদি যথাযথ হতে পারে, তাহলেই কেবল সময়ের আয়নায় আমাদের জন্য সুন্দর কিছু অপেক্ষা করবে, সুন্দর কিছুর ফলাফল আমাদের সম্মুখে ভেসে উঠবে। অন্যত্থায় সেটা হবে আমাদের জন্য কেবল হতাশার কারণ। সময় কখনো দ্বিচারিতা করে, বরং সময় আয়নার মতো সঠিক কিছুর প্রতিফলন ঘটায়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR





সময়কে কেন্দ্র করে জীবনের বাস্তবতাকে গল্পের মতো করে তুলে ধরার চেষ্টা খুবই ভালো লেগেছে।পরিশ্রম ও প্রত্যাশার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে, তা সুন্দরভাবে বোঝানো হয়েছে।বিশেষ করে সময় যে নিজের মতো করে সত্য প্রকাশ করে এই ভাবনাটা দার্শনিক ও প্রাসঙ্গিক।ধন্যবাদ ভাইয়া।সবসময় ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর গল্প লিখবেন এই প্রার্থনা করি।🙏❤️