জীবনের গল্প || সম্ভাবনার কিরণ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির উষ্ণতার আড়ালে সজেত মানসিকতা নিয়ে আরো বেশী গতিশীল হওয়ার চেষ্টা করি। যদিও বেশ কিছুটা চাপে আছি অনেকগুলো বিষয় নিয়ে, এটা হয়তো জীবনের একটা অংশ। তাই এখন আর এসব নিয়ে খুব একটা অস্থিরতা প্রকাশ করি না। কিন্তু একটা সময় যে কোন মানসিক চাপ স্বাভাবিকভাবে নিতে পারতাম না, অসহ্য হয়ে খুব বেশী অস্থিরতা প্রকাশ করে ফেলতাম। এমনিতে আমার মাঝে ধৈর্য খুব কমই আছে।
তবে অভিজ্ঞতা নামক একটা বস্তুর উপস্থিতি বৃদ্ধির সাথে সাথে অনেক ক্ষেত্রেই কিছুটা হলেও পরিবর্তন আসতে শুরু করেছে। তাছাড়া তাকদিরের একটা বিষয় আছে, সেটাকে অস্বীকার করার যেমন সুযোগ নেই ঠিক তেমনি সেটাতে বিশ্বাস করা ছাড়াও কোন উপায় নেই। এই দুটো কারণেই ধীরে ধীরে অস্থিরতা কমাতে চেষ্ট করছি। আসলে মানুষ অনেক ক্ষেত্রেই নগদ প্রাপ্তি বড় করে দেয়ার চেষ্টা করে, তাকদিরের উপর খুব একটা ভরসা করতে চায় না। না আমি আর আপনি বলে না বরং অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটা চরম সত্য।
একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, সেদিন বাসস্ট্যান্ড হতে বাড়িতে আসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, কোন অটো আসতে চাচ্ছে না এই দিকে। একটা অটোতে চারজন যাত্রি নিতে পারে তারা। অনেক অটোতে তিনজন হয়ে গেছে কিন্তু তবুও তারা বসে রয়েছে আরো একজন যাত্রি পেলে তবেই অটো ছাড়বে। আমি একটু সামনে এসে দেখলাম একটা অটো দাঁড়িয়ে আছে এবং সেটা একদমই খালি। অর্থাৎ কোন যাত্রি নেই। আমি সামনে আসলে ড্রাইভার জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন? আমি উত্তর দেয়ার পর বললেন বসেন। আমি বসার পর সেটা ছেড়ে দিলো এবং অস্য যাত্রির জন্য অপেক্ষা করলেন না।
আমি মনে মনে কিছুটা অবাক হলাম, একটু সামনে যাওয়ার পর এক নতুন যাত্রি পেলেন। আরো কিছুটা যাওয়ার পর সেই যাত্রি নেমে গেলেন এবং নতুন আরো দুইজন যাত্রি পেলেন। মানে ইতিমধ্যে তার চারজনের কৌটা পূর্ণ হয়ে গেলো এবং কাংখিত মিনিমাম ভাড়াও তার উঠে গেলো। এভাবে বেশ কিছুটা পথ চললো, সামনে গিয়ে আরো একজন যাত্রি উনি পেলেন, যেটা তার জন্য সত্যি বোনাস হয়ে গেলো। অর্থাৎ তার কাংখিত ভাড়া উঠে গেছে আর এখন যা পাবেন সেটা তার জন্য বাড়তি পাওয়া। অথচ উনি মাত্র একজন যাত্রি নিয়েই যাত্রা শুরু করেছিলেন।
এটাই তাকদির, মানে সে তাকদিরের উপর ভরসা করেছে। অতিরিক্ত যাত্রির আসায় সেখানে বসে থেকে সময় নষ্ট করে নাই। কারণ তার তাকদিরে কিছু না থাকলে যত সময়ই বসে থাকুক না কেন? তাতে তার কোন লাভ হবে না। অথচ আমরা এই ধ্রুব সত্যটা কখনো বুঝতে চাই না, সেটাতে খুব একটা আমলও করি না। ভাগ্য অনেকটাই এমন, যেটা আপনার কপালে আসে সেটা অবশ্যই আপনার কাছে আসবে, কেউ আটকে রাখতে পারবে না।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




