ঈদ মোবারক

in আমার বাংলা ব্লগ7 hours ago

হ্যালো বন্ধুরা,

ঈদ মোবারক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। উৎসব মুখর পরিবেশে সবাইকে নিয়ে, হৃদয়ের দারুণ চঞ্চলতার সাথে আজকের এই খুশির দিনের আনন্দ ভাগ করে নিচ্ছেন এবং সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। প্রতি বছর আরবী মাসের শাওয়াল এর ১ তারিখ সন্ধ্যা থেকেই আমরা মুসলমানরা দারুণ এক অনুভূতি নিয়ে, উৎসব মুখর পরিবেশে আনন্দে মেতে উঠার চেষ্টা করি।

এটা সত্য মুসলিমদের অন্যতম ধর্মীয় একটা উৎসব এই ঈদ উল ফিতর, তবে এটাও ভুলে গেলে চলবে না, শুধুমাত্র আমাদের পরিবারের সদস্যদের নিয়েই এই আনন্দ উপভোগ করলে চলবে না। আমাদের ধর্মীয় রীতি কিংবা নীতি এই শিক্ষা দেয় না আমাদের। বরং সমাজে থাকা প্রতিটি ধনী মানুষের যেমন ঈদ উপভোগ করার অধিকার আছে, ঠিক তেমনি সমাজের প্রতিটি গরীব মানুষেরও সমানভাবে ঈদ উপভোগ করার অধিকার আছে। আর আমাদের সবার উচিত সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করা উচিত।

faizanpro-eid-mubarak-8672322.jpg

কিভাবে আপনি সেই অধিকার নিশ্চিত করবেন, সেটাও আমাদের ধর্ম বলে দিয়েছে। এখন আমরা যদি সবাই যার যার অবস্থান হতে সেটাকে সঠিক ভাবে মানার চেষ্টা করি তাহলেই কেবল সেটাকে পূর্ণতা দেয়া সম্ভব। বিশেষ করে ফেতরা এবং যাকাত যদি সঠিকভাবে আমরা সবাই আদায় করতে পারি, তাহলে সমাজে থাকা ধনী-গবীর সবাই সমানভাবে ঈদ এর আনন্দ উপভোগ করার সুযোগ পাবে। সুতরাং আমাদের যাদের উপর যাকাত ফরজ, তারাতো যাকাত দিবো এবং তার সাথে সাথে ফেতরাও আদায় করবো।

ধনী-গরীব কারো নিজের ইচ্ছায় হয় না, এখানে আল্লাহ তায়ালার অশেষ এক মেহেরবানী থাকে, সুতরাং আমাদের যার যার অবস্থান হতে শুকরিয়া আদায়ের সাথে সাথে সম্পদের সঠিক হিসাব রাখা জরুরী এবং সেই সম্পদের উপর সঠিক নিয়মে যাকাত আদায় করা উচিত। তাহলেই আমাদের সম্পদ যেমন পবিত্র থাকবে এবং আল্লাহ তায়ালার শুকরিয়াও আদায় করা সম্ভব হবে। আসুন, আমরা সমাজের সবাইকে নিয়ে সঠিকভাবে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার চেষ্টা করি।

আরো একটা বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের চারপাশে কিংবা আমাদের সমাজে শুধুমাত্র মুসলিমগণই বসবাস করেন না, বরং আমাদের সাথে অনেক অমুসলিমও বসবাস করেন। তাদের সাথে আমাদের দারুণ একটা পারিবারিক বন্ধনও আছে। সুতরাং ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে এমন কিছু করা যাবে না, যাতে তারা মনে কষ্ট পান, ধর্মীয় দিক হতে তারা কোনভাবে আঘাত পান। সুতরাং এই বিষয়টির প্রতিও আমাদের যত্নশীল থাকতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70646.04
ETH 2158.02
USDT 1.00
SBD 0.51