আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর পরিবেশ ও প্রকৃতির সাথে নিজের মানসিকতাকে দারুণভাবে সংযুক্ত রেখে, পবিত্র মাহে রমাদানের রোজাগুলোকে পূর্ণতার সাথে সম্পন্ন করার চেষ্টা করছেন। সময় ও সুযোগ দুটোই দারুণ গতিশীল, একবার মিস করলে দ্বিতীয় বার আর সেটার সাক্ষাত পাওয়া যায় না, তাই সময়ের সাথে সাথে সুযোগেরও সঠিক ব্যবহারের ব্যাপারে আমাদের আরো বেশী মনোযোগি হওয়া প্রয়োজন। সঠিক সময়ে সঠিক বিষয়টি সম্পন্ন না করতে পারলে পরবর্তীতে সেটা নিয়ে আফসোসে জর্জরিত হতে হবে।
দেখুন, গতিশীল এই জীবনে কোন কিছুই নিশ্চিত নয়, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যেতে পারে। আজ যেখানে থেকে আমরা খুব তৃপ্তির ঢেকুর ছাড়ছি, আজ যে অবস্থানে থেকে খুব বেশী আমোদ করছি, আগামীকাল সেটা নাও থাকতে পারে, আগামীকাল মুহুর্তের মাঝেই সেটার পরিবর্তন ঘটতে পারে, তাই তৃপ্তির ঢেকুরের সাথে আমোদ না করে বরং আরো বেশী সংযত হওয়া প্রয়োজন। অবস্থান পরিবর্তনের সাথে সাথে যেন পতন না হয়ে যায়, কাংখিতভাবে সেটাকে যেন মানিয়ে নিতে পারি সেই ব্যবস্থা প্রস্তুত করে রাখাটাও খুব জরুরী।
একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, আমার এক কলেজ বন্ধ খুবই চমৎকার একটা জব করতেন। বাহিরের দেশের এক অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে। চাকুরীটা অনেকটাই ঘন্টা বেসিস এ ছিলো। যার কারণে প্রায় মাসেই এক লক্ষ টাকার উপরে তার বেতন আসতো এবং পুরোটাই অনলাইনে অর্থাৎ ডাইরেক্ট তার ব্যাংক একাউন্টে চলে আসতো। খুব দারুণ সময় সে উপভোগ করতো এবং মাস শেষে পুরো টাকাই খরচা করে ফেলতো। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে বেকার, কোন ইনকাম তার নেই। অথচ তার সেই যোগ্যতা কিংবা দক্ষতা তার সাথেই আছে।
কিন্তু সেই অবস্থান নেই, এটাই হলো বাস্তবতা। আজ যা আছে কাল সেটা থাকবে সেটা নিশ্চয়তা কেউ দিতে পারে না পারবেও না। আজকে যে অবস্থানে আছি কাল সেটার পরিবর্তন আবশ্যক, সেটা থেকে অনেক নিচের অবস্থানেও যেতে পারে। সুতরাং অবস্থান বিবেচনায় খুব বেশী অহমিকা করা ভালো না, ধরাকে সরা জ্ঞানে সব কিছু বিবেচনা করাও ঠিক না। বাস্তব এমন অসংখ্য উদাহরণ আমাদের চারপাশে আছে, যেখান হতে আমাদের শিক্ষা নেয়া উচিত, সহযোগিতা কিংবা সহমর্মিতার সাথে সুন্দর ব্যবহার করা উচিত।
ভাগ্যের নির্মম পরিহাস অনেক কিছুতে আটকে যেতে পারে, কারো সাথে নির্মম ব্যবহার করা ব্যক্তির কাছেও সহযোগিতা চাইতে হতে পারে। কারণ আগামীকাল আমার অবস্থান কোথায় হবে সেটার আগাম তথ্য আমার জানা নেই, আগামীকাল আমি কোথায় থাকবো সেটাও নিশ্চিতভাবে বলতে পারি না। সুতরাং অনিশ্চিত এই জীবনে, গতিশীলতার সাথে পরিবর্তনশীল এই ভূবনে খুব বেশী অহংকার নিয়ে চলা ভালো না। হতে পারে এই অহংকার আমাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিতে পারে, নির্মম অনুভূতি নিয়ে নিস্তেজ হতে পারি, হতাশার অন্ধকারে হারিয়ে যেতে পারি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




