জীবনের গল্প || বাস্তবতার উল্টো সিঁড়ি

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ঈদের ছুটি কাটিয়ে পুনরায় কর্ম জীবনে গতিশীল হওয়ার চেষ্টা করছি। দীর্ঘ ছুটির পর কর্ম জীবনের গতিশীল হওয়া সথ্যি একটা কঠিন বিষয়, আমার জন্য কিছুটা বেশী। কারণ এই কয় দিনের আরাম আয়েশ শরীরকে কিছুটা দূর্বল করে দিয়েছে আর সেটাই আমার জন্য চিন্তার বিষয়।

অবশ্য আপনারা আমার মতো নন সেটা আমি ভালোভাবেই জানি। তাই কর্ম জীবনে পুনরায় আপনাদের গতিশীল হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি। আসলে আমাদের বাঙালীদের একটা সমস্য আছে সেটা হলো, একটু আবার পেলেই আমরা ভীষণ অলস হয়ে যাই। আমি আমার পরিচিত অনেক মানুষকেই এমন অবস্থায় দেখেছি, যেখানে হঠাৎ ছুটিগুলো তাদের কিছুটা দুর্বল করে দিয়েছে।

konradkaszuba-sunset-2025630.jpg

কিন্তু কেন আমাদের ক্ষেত্রে এমন হচ্ছে? আমরা কেন গতিশীল জীবনের সেই গতি ধরে রাখতে পারছি না। কেন বিশ্রামের সময়টায় আমরা আয়েশে ছায়ায় আরো বেশী দুর্বল হয়ে যাই। একটু খেয়ার করলে দেখতে পারবেন, কর্ম জীবনে হঠাৎ ছুটি আমাদের আরো বেশী গতিশীল ও কার্যক্ষম থাকার সুযোগ তৈরী করে দিলেও সেখানে আমাদের ক্ষেত্রে উল্টোটা কেন ঘটে? আমরা বিশ্রাম এর ছায়াও কেন উল্টো দুর্বল হয়ে যাচ্ছি। সেটা কিন্তু সত্যি চিন্তা করার বিষয়।

মানুষ টানা কাজ করলে হঠাৎ কিছুটা বিশ্রাম এর সুযোগ খোঁজে কারণ একটু বিশ্রাম গ্রহণ করতে পারবে শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি পায়, গতিশীল জীবনে আরো বেশী গতিশীল হওয়ার সুযোগ এনে দেয়। কিন্তু আমরা সেই সুযোগটা সঠিকভাবে গ্রহণ করি না। আমরা সেই সুযোগটায় পরিপূর্ণ বিশ্রাম গ্রহণ না করে। আমাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো সেই ছুটির সুযোগে আমরা বাড়িতে আরো বেশী কাজ করি, যেগুলো নানাভাবে পেন্ডিং থাকে।

আর এই কারণেই আমরা বিশ্রামের দিনটিতে পরিপূর্ণ বিশ্রাম গ্রহণ করতে পারিনা, যার কারণে পরবর্তীতে ছুটির দিন শেষ হয়ে গেলেও আমরা সেই আগের কর্ম জীবনের পূর্ণ কার্যক্ষমতা নিয়ে যোগ দিতে পারি না, এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ভাবনা, আপনাদের মনে ভিন্ন কিছু থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। হয়তো সেখান হতে আমিও নতুন কিছু কিংবা নতুন আইডিয়া খোঁজে পেতে পারি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 68184.92
ETH 2109.48
USDT 1.00
SBD 0.50