জীবনের গল্প || অতি লোভের ফলাফল
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, যথারীতি আমি ভালো আছি এবং সুস্থ আছি। ব্যস্তময় গতিশীল জীবনে আগের মতো গতিশীল থাকার চেষ্টা করছি। যদিও বর্তমান প্রকৃতি ও পরিবেশের মাঝে এমন অবস্থান ধরে রাখাটা ভীষণ কঠিন ও কষ্টকর। কষ্টকর শুধু বললে ভুল হবে হয়তো কারণ এটা ভীষণ কষ্টকর বিষয়। এমনিতে আমাদের বাঙালিদের নিয়ে ঠাট্টা কিংবা তামাশা একটু বেশী হয়ে থাকে, কারণ আমাদের কর্মকাণ্ডই এমন।
ছোটবেলায় মানে স্কুল জীবনে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, কিন্তু সেটা বর্তমান এই সময়ে দারুণভাবে উপলব্ধি করতে পারছি। অতি লোভে তাঁতি নষ্ট, আমাদের সমস্যাটা সত্যি এখানেই। মানে এখান হতেই আমাদের যন্ত্রণার সাথে সমস্যাগুলো তৈরী হয়ে থাকে। কারণ আমাদের মাঝে লোভের বুঝটা সবচেয়ে বেশী, লোভ এর ক্ষেত্রে আমরা কখনো কারো হতে পিছনে থাকতে রাজি নই।
বরং এখানে আমাদের যেভাবেই হোক সবার সম্মুখে থাকতে হবে। আর সেই কারণেই বুঝে হোক কিংবা না বুঝে হোক আমরা সীমাহীন চাহিদা নিয়ে সর্বদা ভীষণ রকমের ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। কিন্তু তারপর নিজের দোষটাকে আড়াল করে পরিস্থিতি কিংবা অন্যের উপরে দোষ চাপাতে মোটেও দ্বিধাবোধ করি না। এটা আমাদের দারুণ একটা বৈশিষ্ট্য। বর্তমান পরিস্থিতির কথাই দরুণ না কেন? পর্যাপ্ত পরিমানে তেল মজুত থাকার পরও আমাদের অতি উৎসাহী মনোভাব চাহিদা বাড়িয়ে দিয়েছে।
আর চাহিদা বাড়ার মানেই হলো তেল ডিপোগুলোতে বাড়তি চাপ পড়া, সেই সুযোগে আমরা অনেকেই ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করেছি, লক্ষ্য একটাই আমাদের সবার আগে এবং সুক্ষ্মতার সাথে একদম গোপনে সবার চেয়ে বেশী তেল সংগ্রহ করা। তারপর আড়ালে সেগুলোকে মজুদ করে রাখার চেষ্টা করা। এটা শুধুমাত্র তেলের ক্ষেত্রেই ঘটে না বরং সর্বদা সর্বক্ষেত্রেই ঘটে থাকে।
ইতিপূর্বে সবজি বাজারে কিংবা নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের ক্ষেত্রে এমনটা করেছি এবং খুব দক্ষতার এখনো সেটা করার চেষ্টা করছি। আমরা ভুলে যাই যে, আমাদের মানসিকতার মাঝে সমস্যা আছে, অতি উৎসাহী একটা ভাব আছে, আর সাথে সংযুক্ত আছে অতি লোভ। যার কারণে আমরা আম-ছাড়া দুটোই শেষ পর্যন্ত হারাতে বাধ্য হই। সুতরাং অতি ভয়ের বিষয়টিকে আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে জরুরী ভিত্তিতে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




