জীবনের গল্প || মায়া রহস্যময় এক শক্তি

in আমার বাংলা ব্লগ6 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি, তবে আগের তুলনায় অনেক বেশী ব্যস্ত সময় পার করছি। এমনিতে আগের মতো খুব একটা সময় দিতে পারছি না এখন এই প্লাটফর্মে, অবশ্য এর পেছনেও অনেকগুলো কারণ আছে, আছে কিছুটা হতাশাও। মানুষ নীবর হয়ে যাওয়ার যতগুলো কারণ থাকে তার মাঝে অন্যতম একটা কারণ হলো এই হতাশা। এটা সত্যি অনেক বড় একটা সমস্যা, খুব কম সময়ই আমরা এখান হতে ফিরে আসতে পারি।

যাইহোক, গতিশীল জীবনে আমাদের নানাভাবে গতিশীল থাকার চেষ্টা করতে হয়, কারণ সময় আমাদের থেমে থাকতে দেয় না। আমরা না চাইলেও অনেক ক্ষেত্রে সময়ের প্রভাবে ঠিক গতিশীল হয়ে যাই। বর্তমান সময়টা আমার জন্য ঠিক অনেকটাই সেই রকম, কিন্তু তবুও মাঝে মাঝে চেষ্টার ত্রুটি থাকে না, একটু সময় বের করে সব কিছুর খবরাখবর নেয়ার। অদ্ভুত একটা মায়ার টান, একটা ভালোবাসাও রয়েছে এর পেছনে, অনেকটা লম্বা সময় ব্যয় করেছি তো।

loggawiggler-sandstone-4625.jpg

আসলে আমাদের মাঝে মায়া নামক একটা বিষয় থাকে, থাকে তার সাথে একটা সংযোগ। সংযোগ বিচ্ছিন্ন হলেও আমাদের মায়ার কাছে ঠিক পরাজিত হতে হয়। সেদিন অফিসে কথা প্রসঙ্গে বস বলতেছিলো, তোমাদের গ্রামের বাড়িতে নিয়মিত যাওয়া না কেন? আমি অনেকগুলো উত্তর দিলাম কিন্তু স্যারের কোনটাই পছন্দ হলো না, সবশেষে স্যার বলে দিলেন, সেখানের প্রতি তোমার মাঝে কোন মায়া নেই, মায়ার টান নেই, যার কারণে তুমি সেখানে যাওয়ার কোন আগ্রহ পাও না।

আমি সত্যি বলতে স্যারের সাথে দ্বিমত হওয়ার কোন সুযোগ পাইনি। আসলেই তো কথাটা সত্য, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেক বছর হয়ে যায়, তবুও দীর্ঘ সময় পর একবার গিয়েছিলাম চাচাতো ভাইয়ের বিয়ে এবং বিশেষ অনুরোধের কারণে। এমনিতে যাওয়ার কোন আগ্রহ পাই না, সেখানের প্রতি কোন মায়াও অনুভব করি না। তো সেখানের প্রতি কোন মায়া কাজ করে না, সেখানে কেন যাবো? যাওয়ার কোন প্রশ্নই আসা উচিত না।

পরবর্তীতে আমি বিষয়টি নিয়ে অনেক চিন্তা করেছি এবং সেটাকে মেনেও নিযেছি, আসলেই মায়া ছাড়া আমরা কিছুই করতে পারি না। যেখানে যাই করি না কেন আমরা, এর পেছনে হয়তো অনেকগুলো ক্রিয়াশীল কারণ থাকতে পারে কিন্তু যদি মায়া না থাকে তাহলে কোনটাই আমরা ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না। আমাদের জীবনে আমরা সব কিছুই করার চেষ্টা করি, কারণ সেখানে আমাদের মায়া থাকে, হৃদয়ের একটা টান থাকে, যদিও সেগুলো হারিয়ে যায় তাহলে আমাদের প্রচেষ্টাগুলোও থেমে যাবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png