জীবনের গল্প || বিজয়ী হওয়ার মানসিকতা

in আমার বাংলা ব্লগ8 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও শুকরিয়া আদায় করছি। কিছুটা সুস্থতা সাথে কিছুটা অসুস্থতা নিয়ে দিব্বি সময় পার করে দিচ্ছি। অথচ দেখুন আমাদের চারপাশে অনেক মানুষ আছে, যাদের অসংখ্য সমস্যা আবার কারো কোন সমস্যাও নেই। কিন্তু তাদের সময়গুলো থমকে আছে, জীবন তাদের কাছে অনিশ্চিত এক অধ্যায়ের নামস। তাদের অনুভূতিগুলো থমকে গেছে, জীবনের গতি তাদেরকে আটকে রেখেছে। সম্পর্কগুলোর মাঝে তারা কোন আবেগ খুঁজে পান না।

অথচ আমরা সম্পর্কগুলোর সুখকর স্মৃতি ধরে রাখতে চাই, সেটাকে আকঁড়ে ধরে জীবনের সাথে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও করি। হ্যা, জীবনে কোন কিছুই সহজ নয়, বরং প্রতিটি মোরে মোরে কিংবা বাঁকে বাঁকে নতুন কিছু অপেক্ষা করে, নতুন কিছুর সাথে লড়াই করতে শেখায়। তাই এখানে থেমে যাওয়া মানে পরাজয় স্বীকার করা, এখানে স্থবির হয়ে যাওয়া মানে নিজেকে গুটিয়ে নেয়া, এখানে হতাশ হওয়া মানেই হলো প্রতিযোগিতায় নিজেকে অযোগ্য ঘোষণা করা। সুতরাং দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে না পারলে এখানে কিছুই করা সম্ভব না।

geralt-time-4728962.jpg

সেদিন রাতে, অল্প কিছু সময়ের জন্য ল্যাপটবে বসেছিলাম, হঠাৎ ডিএম এ একটা ম্যাসেজ আসলো, আমি সাথে সাথে সেটা ওপেন করলাম। আমাদের সাথি আপুর ম্যাসেজ, তাই অন করে দেখার চেষ্টা করলাম কি লিখলেন উনি। উনার একটা মিউজিক এর ইউটিউব লিংক। আমি ধন্যবাদ দিয়ে সাথে সাথে সেটা অন করলাম এবং বেশ আগ্রহ সহকারে সেটা শুনার চেষ্টা করলাম। আর চিন্তা করতে থাকলাম, চেষ্টায় সব কিছুই সম্ভব হয়।

কিন্তু থেমে গেলে কিন্তু সম্ভব হয় না বরং পুরো জীবনের সব কিছুই অসম্ভব থেকে যায়। সফলতা তো দূরের কথা ব্যর্থতার ছায়াও পার করা যায় না। প্রসঙ্গটি এই জন্য এখানে আনলাম, আমার বাংলা ব্লগের সাথে যারাই সংযুক্ত আছে কমবেশী তারা সবাই জানে সাথি আপুর নামটি, উনার সুন্দর সৃষ্টি আর দারুণ সকল কবিতার গল্প। জীবনে দারুণ একটা লড়াই করে উনি এই পর্যন্ত এসেছেন, এটা একদমই সহজ পথ ছিলো না, খুব সহজেই উনি এটা পার করেত পারেন নাই।

কিন্তু উনার বিশ্বাস কিংবা অদম্য সাহস উনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সঙ্গীতের কথাগুলো যেমন ভালো লেগেছে আমার কাছে, ঠিক তেমনি তার ব্যাকগ্রাউন্ডটাও দারুণ ও চমৎকার সৃষ্টিশীল ছিলো। আমরা মানুষ, এটা আমাদের স্মরণে রাখতে হবে, বিজয় সর্বদা আমাদের সাথেই থাকে তবে সেটাকে উন্মোচন করার চেষ্টা করতে হয় এবং তারপর সেটাকে আকঁড়ে ধরতে হয়, না হলে সহজ কিছুও কঠিন ও অজেয় হয়ে যায়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png