জীবনের গল্প || নতুন বন্দোবস্ত
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আগলে রাখার চেষ্টা করে যাচ্ছি। আসলে আমাদের সামাজিক অবস্থান এবং চারপাশের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি আমাদের নিদারুণভাবে প্রভাবিত করে, যার কারণে অনেক ক্ষেত্রে আমরা আমাদের সঠিক অবস্থান ধরে রাখতে ব্যর্থ হই। কখনো কখনো এই ব্যর্থতার জন্য আমরা কেবল মাত্র নিজেকে দোষারূপ করে থাকি।
কিন্তু বাস্তবতা হলো ভিন্ন কিছু, আমরা চাইলেও এমন ক্ষেত্রে নিজেকে সংশোধন কিংবা পরিমার্জন করে ভালো অবস্থান নিশ্চিত করতে পারি না বা পারবো না। কারণ সামাজিক অবস্থান কিংবা রীতি নীতিগুলো আমাদের নিজেদের উপর নির্ভরশীল নয় বরং এগুলো সমাজের সর্বস্তরে থাকা মানুষগুলোর উপর নির্ভর করে হয়ে থাকে। সুতরাং যখন সমাজের উচ্চস্তরে থাকা মানুষগুলোর সম্মিলিত অবস্থানে কোন পরিবর্তন না ঘটে, তখন কিভাবে নিচে থাকা মানুষগুলোর অবস্থান পরিবর্তন ঘটবে?
এটা এক কঠিন প্রশ্ন এবং সময়ের সাথে সাথে এটা আরো বৃহৎ হতে পারে, আরো বেশী বিস্তৃত হতে পারে কিন্তু অবস্থান সেটা কখনো পরিবর্তন হয়ে উঠে না। কখনো কখনো হয়তো বিদ্রোহ ঘটে, মানুষ ব্যাপকভাবে সেখানে অংশগ্রহণও করে থাকে, একটা পরিবর্তন কিংবা নতুন বন্দবস্তের জন্য স্বপ্ন দেখে, কিন্তু আদতে কি তেমন কিছু হয়? না হয় না কারণ শেষ পর্যন্ত সেই শ্রেণীর মানুষগুলোর প্রভাব থেকে যায়, আর তাদের বাদ দিয়ে পরিবর্তন কখনো সম্ভব হয় না।
দুই একটা ব্যতিক্রম উদহারণ আছে আর সেই উদাহরণের জন্যই মানুষ বার বার স্বপ্ন দেখে, এই দেখা পর্যন্তই মানুষের সীমানা। সেটা পার করা কিংবা নতুন করে দাগ টানা আর সম্ভব হয়ে উঠে না। আমরা সবাই সেই স্বপ্ন দেখি এবং পছন্দ করি, একটা নতুন আকাংখা জাগ্রত রাখার চেষ্টা করি। কিন্তু যেহেতু আমরা সামাজিক জীব আর এই কারণেই এমন একটা অবস্থান হতে আমরা বের হয়ে আসতে পারি না। তবে সময়ের সাথে সাথে হয়তো নতুন সুযোগ তৈরী হতে পারে, নতুনভাবে সম্ভাবনা আসতে পারে।
আর সেই আশায় আমরা গতিশীল আছি এবং থাকবো। পরিবর্তন আসতে হবে আজ হোক কিংবা কাল, এমন রীতি নীতির পরিবর্তন ঘটতে হবে আজকে না হলে আগামীতে হবে, না হওয়ার কোন বিকল্প নেই। যুগের সাথে যুগের যে সন্ধি সেটা চিরস্থায়ী নয়, সেই শৃংখলা ভাংতে হবে এবং নিজেদের প্রয়োজনে নতুন কিছু তৈরী করতে হবে। আমরা হয়তো এখনো স্বপ্ন দেখছি কিন্তু আমাদের আগামী প্রজন্ম হয়তো শুধু স্বপ্নে আটকে থাকবে না বরং নতুন কিছুতে সংযুক্ত হবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




