জীবনের গল্প || ভাগ্য নয় সমস্যা অন্য কিছু

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর মানসিকতার সাথে সুন্দর ভাবনাগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুন্দর মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে একটা বিষয় আছে যা আমাদের ভুলে গেলে চলবে না, যা পাওয়ার তা আমি পাবোই, যা হারানোর তা শত চেষ্টা করেও আমি ধরে রাখতে পারবো না। সুতরাং বাস্তব জীবনে নিজের অবস্থানে যতটুকু প্রাপ্তি ঘটবে ততটুকুকেই নিজের সফলতা হিসেবে বিবেচনা করা উচিত আর যতটুকু হারিয়েছি ততটুকু আমার ছিলো বলেই ধরে নিতে হবে।

আমরা অনেক ক্ষেত্রে এটা চিন্তা করি না যে, যেটা হারিয়েছি এবং যে সেটা গ্রহণ করেছে আমার তুলনায় তার যোগ্যতা অধীক এবং সেটার জন্য সেই উপযুক্ত ছিলো। আমার প্রাপ্তি আমার যোগ্যতা অনুযায়ীই হয়েছে, তার চেয়ে কম বেশী ঘটে নাই এবং ঘটবেও না। হ্যা, এখানে ভাগ্য নামক একটা বিষয় আছে কিন্তু ভাগ্য মানেই অলীক কিছু না। এখানে অলীক কিছু ঘটনা বার বার ঘটার সম্ভাবনাও জিরো। তাই ভাগ্যভালো বিবেচনা করে কিছুর জন্য অপেক্ষা করা যেমন ঠিক না ঠিক তেমনি ভাগ্য খারাপ বলে কিছু করার চেষ্টা হতে বিরত থাকাটাও অনেকটাই বোকামি।

ai-generated-8548372_1280.jpg

একটা নয় বরং দুটোই এখানে বোকামি হিসেবে গন্য হবে। আমরা ঠিক এই কারণেই কম বেশী সবাই বোকা। বোকার মতো কথা বলি এবং বিশ্বাসও করি। না না না আপনাদের বিশ্বাস নিয়ে আমি কিছু বলছি না, কারণ বিশ্বাস আপনাদের যেমন থাকবে আপনার ভাগ্যটাও তেমনভাবে গড়ে উঠবে। আপনার বিশ্বাসই আপনাকে প্রতিষ্ঠিত করবে, আপনার বিশ্বাসই আপনাকে এগিয়ে যাওয়ার অনুপেরণা দিবে এবং আপনার বিশ্বাসই আপনাকে বিজয়ী করে দেয়ার রাস্তা সহজ করে দিবে। কিন্তু কোন কোন ক্ষেত্রে বিশ্বাস এমন ভূমিকা পালন করবে? সেটাও আমাদের জানা প্রয়োজন।

বিশ্বাস ঠিক আছে, সেটা যে কেউ নিজের মতো করে করতে পারে কিন্তু সেটা কতটা মজবুত এবং নিখুঁত সেটাও বিবেচনায় নিতে হবে। আপনার বিশ্বাস আছে আপনি বিজয়ী হবেন, আপনার ভাগ্যের উপরও দারুণ ভরসা আছে কিন্তু আপনি কিছু করার চেষ্টাই করেন না, তাহলে আপনার বিশ্বাস এবং ভাগ্য আপনার জন্য কি করবে? কতটা সুবিধা দিবে আপনাকে? এটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে এবং চিন্তা করতে হবে। কারণ পরিশ্রমকে বলা হয় ভাগ্যের চাকা, পরিশ্রমকে বলা হয় বিশ্বাসের আয়না, কিন্তু আপনি তো আয়নাতে নিজের মুখ দেখছেন না, আপনি তো আপনার চাকা গতিশীল রাখতে পারছেন না।

তাহলে কোন দৃষ্টিভঙ্গি হতে আপনি বিজয়ী হবেন, আপনার ভাগ্যের চাকা এগিয়ে যাবে সফলতার দিকে? এইখানে আমরা সবাই হতাশ, ভাগ্যের দোষ দিয়ে সব কিছু হতে নিজেকে গুটিয়ে নেযার চেষ্টা করি। ভাগ্য কতটা ভালো সেটার উপর নির্ভরশীল না হয়ে পরিশ্রম করতা করতে পারবো সেটা নিয়ে বেশী মনোযোগি হওয়া প্রয়োজন, বিশ্বাস কতটা বেশী আছে সেটা নিয়ে চিন্তা না করে কাজের সাথে বিশ্বাস নিয়ে কতটা সময় সংযুক্ত থাকতে পারবো সেটা নিয়ে বেশী ভাবা প্রয়োজন। তাহলেই কেবল আপনার বিশ্বাস এবং আপনার ভাগ্য আপনার সাথে প্রতারণা করবে না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 4 days ago 

অনেক সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া।আসলেই ভাগ্যের উপর ভরসা করে কখনোই কিছু হাসিল হয় না।পরিশ্রম-ই আসল।ভালো লাগলো পড়ে বিষয়টি, ধন্যবাদ আপনাকে।

Loading...