জীবনের গল্প || শোচনীয় অবস্থা

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ভিন্ন এক অনুভূতি ও অস্থিরতার সাথে গতিশীল থাকার চেষ্টা করছি। সত্যি পরিবর্তিত পরিস্থিতি এবং স্বার্থের লড়াইয়ে হেরে যাচ্ছি আমরা সাধারণ জনগণ, সবার কিছুতে অধিকার আছে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আজকাল আমাদের কোন অধিকার নেই। দিন দিন সাধারণ মানুষজন কেমন জানি অধিকারহীন হয়ে যাচ্ছে, শূন্যতা যেন তাদের শেষ ভরসা।

অথচ মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আছে সবাই, স্থানীয় কিংবা আন্তর্জাতিক সকল আইনে সেটা স্বীকৃত। কিন্তু তবুও কি আমরা সাধারণ মানুষ কিংবা দেশের প্রান্তিক জনগণ সেই অধিকার ভোগ করতে পারছি। বিশ্ব রাজনীতি এখন যার যত বেশী ক্ষমতা, সর্বত্র তার একক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে খুশি তারা নিজেদের অধিকার ফলাচ্ছে, যার পরিনামে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। তাহলে মানুষের কল্যাণে, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে আইন তৈরী হলো, সেটার প্রয়োগ কোথায়?

mouad_gnnoni-ai-generated-8401798.jpg

সেই আইনের বা মূল্য কোথায়? শুধু কাগজ-কলমেই সেগুলো শোভা পাচ্ছে, বিশ্বের প্রতিটি কোনে কোনে আজ মানবতার আহাজারি চলছে? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যারা এক সময় সোচ্চার ছিলো, তারাই আজ মানুষের অধিকার হরণ করছে। বেঁচে থাকার নূন্যতম অধিকার তারা দিচ্ছে না। পুরো বিশ্বের স্বাভাবিক অবস্থা শুধু ভেঙ্গে যাচ্ছে না, বরং স্বাভাবিক জীবন যাপনের সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের কথা না হয় বাদই দিলাম, আমার দেশের দিকে তাকালেই ভয়ে হৃদয়টা আতকে উঠে, একটা অজানা শংকায় দেহ নিথর হয়ে যায়। সত্যি সেই লক ডাউনের সময়কার দৃশ্যগুলো এখনো ভুলতে পারছি না, সেই দুর্দশার চিত্রগুলো এখনো ভেসে উঠছে চোখের সামনে। হয়তো সেই রকম আরো একটা পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে, হয়তো তার চেয়ে ভয়াবহ কিছু আমাদের স্বাগতম জানাতে চাচ্ছে!

আমি জানি, বর্তমান বিশ্বের এই অস্থিরতা কিংবা যুদ্ধ পরিস্থিতি না থামলে কি ভয়াবহ অবস্থায় পড়বো আমরা, মানুষের স্বাভাবিক জীবন যাত্রা কতটা খারাপ অবস্থায় যাবে, মানুষ কিংবা দেশের সাধারণ জনগণ হিসেবে কতটুকু অধিকার বা সুবিধাভোগ করতে পারবো আমরা, ইনকাম কতটা থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম কতটা উর্ধ্বগামী হবে? সময় হয়তো সবই দেখিয়ে দিবে!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.069
BTC 72279.47
ETH 2211.69
USDT 1.00
SBD 0.49