জীবনের গল্প || সময়ের নিদারুণ পরিবর্তন
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী সাহসি করতে পারছি না, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে নিজেকে খুব বেশী বোকা বোকা মনে হয়। কারণ তারা যেভাবে নিজেদেরকে চালাক এবং প্রতিভাবান হিসেবে হাজির করার চেষ্টা করছে, আমরা তার কোনটাই কখনো করতে পারি নাই। আর এই কারণেই তাদের তুলনায় নিজেকে অনেকটা বেশী বোকা মনে হয়, সাহসের তুলনায় ভীষণ করমের ভীতু মনে হয়।
না না না এগুলো এমনি বলছি না বরং নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার কারণে বলছি। হ্যা, সময় হয়তো সব পাল্টে দেয়, প্রজন্ম হতে প্রজন্মকে নিদারুণভাবে পাল্টে দিতে পারে। কিন্তু আমাদের সমাজ, আমাদের ইতিহাস কিংবা ঐতিহ্য সেগুলোকে কিন্তু পাল্টে দিতে পারে না। সভ্যতা যেখানেই যাক না কেন, প্রযুক্তি আমাদের যতটা বেশি সফলতা কিংবা উন্নতি এনে দিক না কেন? আমরা কিন্তু আমাদের ইতিহাসকে পাল্টে ফেলতে পারবো না, আমরা কিন্তু আমাদের শেকড় কিংবা ঐতিহ্যগুলোকে পরিবর্তন করতে পারবো না, কেননা সেগুলো পরিবর্তনশীল না।
প্রত্যেকটা জাতির নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজের একটা অতীত আছে, আছে বেশ কিছু ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য। সময়ের পরিবর্তনে হয়তো তারা পাল্টে যায়, উন্নতির ছোঁয়ায় হয়তো তাদের মাঝে আধুনিকতা ভীষণভাবে প্রকট হয়ে উঠে কিন্তু তাই বলে তারা কি তাদের ঐতিহ্য সমুহকে অস্বীকার করে, তারা কি তাদের সংস্কৃতিকে জীবন হতে মুছে ফেলে নাকি রাষ্ট্রিয় পরিবর্তনের মাধ্যমে সব কিছুকে নতুনভাবে সাজানোর চেষ্টা করে। অতীতকে অসুন্দর বলে নতুনভাবে রাঙানোর চেষ্টা করে এবং নিজেদের শিকড়কে অস্বীকার করে?
না না সেগুলোর কিছুই তারা করে না, বরং তারা তাদের বর্তমান সময়ের সাথে সাথে অতীতের সেই ঐতিহ্যগুলোর একটা দারুণ সমন্বয় কার চেষ্টা করে। অতীতকে মুছে ফেলে নয় বরং সাথে করে নিয়ে এগুতে চায়। নিজেদের স্বকীয়তা ধ্বংস করে নয় বরং অক্ষুন্ন রেখে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। সমাজ কিংবা সংস্কৃতিকে মুছে ফেলে নয় বরং সেগুলোকে সমন্বয় করে ধরে রাখার চেষ্টা করে। কারণ নিজের অস্তিত্বকে মুছে ফেলার নামই হলো নিজের শেকড়কে ধ্বংস করা, আর যেখানে শেকড় থাকে না সেখানে কিছুই টিকে থাকতে পারে না।
সুতরাং আমাদের নতুন প্রজন্মকে নিয়ে আমি যে বিষযটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হয়তো কাংখিতভাবে আপনাদের একটু ধারণা দিতে পেরেছি, কারণ পুরো বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যে বুঝার সে হয়তো অল্পতেই বুঝে যায়। আমরা যদি এখনই এই বিষয়ে সচেতন না হই তাহলে হয়তো আমাদের এই প্রজন্ম আমাদের অতীত ঐতিহ্য ও শেকড় হতে বিচ্ছিন্ন হয়ে যাবে, যা জাতি হিসেবে আমাদের আরো বেশী বিপদজনক করে তুলবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




