জীবন থাকুক নিরাপদ

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। যথারীতি সড়কে যানবাহনের উপস্থিতি এবং চাপটা একটু বেশী, গরমের তীব্রতার সাথে যানজটের অস্থিরতা এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছে। কিন্তু তবুও মানুষ সব কিছু উপেক্ষা করে হৃদয়ের টানে এবং প্রিয় মানুষগুলোর সান্নিধ্য লাভের আশায় ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে। প্রতি বছর দারুণ একটা সমীকরণের স্বাক্ষী হচ্ছি আমরা, নিদারুণ এক অভিজ্ঞতা জমা করে রাখছি।

হয়তো সবগুলো মানুষ এই দৌড়ে কাংখিত অবস্থানে যেতে পারেন না, অনাকাংখিত দুর্ঘটনার কারণে কিছু মানুষের স্মৃতি হারিয়ে যায় সেই রাজপথে। প্রিয় মানুষগুলোর হাসি আড়ালে চলে যায় নিদারুণ কষ্টের অনুভূতির সাথে। ঈদে যেখানে সবার সাথে আনন্দ করার কথা ছিলো, সবাইকে নিয়ে ঈদ উৎসবের আমেজটা আরো জমজমাট হওয়ার কথা ছিলো, সেখানে নেমে আসে একটা কঠিন নীরবতা, কষ্টের অনুভূতি এবং প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা। প্রতিটি দুর্ঘটনাই এমন, পুরো পরিবেশটাকে পাল্টে দেয় মুহুর্তের মাঝে, সব কিছু উলট পালট হয়ে যায়।

nickype-automobile-9092563.jpg

সুতরাং আমাদের একটা বিষয়ে আরো বেশী সচেতন হতে হবে, বিশেষ করে ঈদ কিংবা যে কোন উৎসব মুখর পরিবেশে দীর্ঘ ছুটিতে আমরা যখন গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করি। শহর হতে অনেকটা দূরে গ্রামীন সবুজের সতেজতায় যখন যাওয়ার আগ্রহ প্রকাশ করি। ‍যদিও নির্মম হলেও সত্য যে, এখানে শুধুমাত্র আমাদের সচেতনতাই মুল ভূমিকা পালন করবে না বরং যথাযথ কর্তৃপক্ষের কার্যকর দায়িত্বশীল উপস্থিতিই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে।

এমন পরিস্থিতি আমাদের দেশে কখনোই কর্তৃপক্ষের ভূমিকা আমাদের সন্তুষ্ট করতে পারেনা, বেশীর ভাগ ক্ষেত্রেই সড়কে যেমন নিরাপত্তা হীনতা থাকে, তেমনি থাকে চরম অব্যবস্থাপনা এবং বাড়তি ভাড়ার চাপ। কিন্তু তবুও আমরা সব কিছু উপেক্ষা করে প্রিয় মানুষগুলো সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি আর ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দিয়ে অনিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাই, হৃদয়ের ব্যাকুলতার টানে।

হ্যা, আমরা ভাগ্যকে চরমভাবে বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করতে পারি না আমাদের উপর দায়িত্বশীল হয়ে থাকা মানুষগুলোকে, কারণ তাদের মানসিকতা এবং লোভ আমাদের এমন নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেয়। পরিবর্তন আসুক এমন নাজুক ব্যবস্থাপনায়, পরিবর্তন আসুক আমাদের সমাজে, আরো বেশী আনন্দময় হয়ে উঠুক আমাদের উৎসবগুলো, নিরাপদ থাকুক সকলের জীবন।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png