জীবনের গল্প || নীরবতা অনেক ক্ষেত্রে অধীক শ্রেয়
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে স্মৃতিগুলোকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। সত্যি বলতে এবার জাতীয় নির্বাচনে বেশ লম্বা চওড়া ছুটি উপভোগ করেছি। তবে আগের মতো খুব একটা উপভোগ করতে পারি নাই নির্বাচনটিকে। আসলে এবার নিজের নাগরিক দায়িত্বটা পালন করি নাই, খুব একটা ইচ্ছাও ছিলো না, সেই জন্য ভোট দিতে যাই নাই। দেখা যাক পরের পাঁচ বছর বেঁচে থাকি কিনা, আবার নাগরিক দায়িত্ব পালন করার সুযোগ পাই কিনা।
সময়ের কাজ সময়ে করা উচিত, এটা যেমন সত্য ঠিক তেমনি এটাও সত্য সব সময় সত্য কথা বলতে নেই, সত্য জেনেও অনেক ক্ষেত্রে চুপ থাকতে হয়। আমাদের চারপাশের বাস্তবতা বিচার করে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, কখনো কখনো আমাদের ভূমিকা খুবই নগন্য মনে হয়, আর তখনই আমাদের চুপ থাকাটা অনেক বেশী শ্রেয় এবং অধীক যুক্তি সঙ্গত। আর সেই কারণেই এবার ভোট দেয়ার তেমন একটা আগ্রহ খুঁজে পাইনি, অনেকটা নীরবেই বাড়িতে বসে ছুটির দিনগুলো উপভোগ করার চেষ্টা করেছি। অথচ আমরা যখন ছোট ছিলাম, তখন পরিবেশ ভিন্ন ছিলো।
মানুষ দারুণ একটা উৎসব মুখর পরিবেশ তৈরী করতো এবং যার যার অবস্থান হতে সেটাকে দারুনভাবে উপভোগ করার চেষ্টা করতো। কিন্তু এখন সময় পাল্টে গেছে, মানুষের মানসিকতা পাল্টে গেছে, বিজয় যেন সবার কাছে একমাত্র প্রত্যাশা এবং সেটার বিপরীত কেউ অন্য কিছু ভাবতে রাজী নয়। সাধারণ মানুষের মতামত কিংবা মূল্যায়ন কেউ স্বীকার করতে রাজী নয়। এটা নিঃসন্দেহে এক কঠিন বিষয়। আমি সবার কাছে ভালো নাও হতে পারি, সবাই আমাকে পছন্দ নাও করতে পারে, আমার কাজ সকলের নিকট পছন্দ নাও হতে পারে এবং সব কিছু মিলিয়ে সবাই আমাকে অপছন্দ করতে পারেন।
সুতরাং সবার কাছে আমি যে গ্রহণযোগ্য হবে সেটা চিন্তা করাটাও বোকামী। কিন্তু আমরা সবাই এখন সেটাই চিন্তা করি। আমার বিপক্ষে কেউ থাকতে পারে, আমার মতের বাহিরে কেউ চিন্তা করতে পারে, সেটা কেন জানি আমরা মানতে চাই না। আর সেই মানসিকতা হতেই আমরা জোর করে বিজয়ী হতে চাই, আমরা জোর করে নিজের বিজয় নিশ্চিত করতে চাই। মূলত এই বাস্তবতা হতেই আমাদের মাঝে সংঘাতের সূচনা হয়, আমরা পরাজয় মানতে অস্বীকৃতি জানাই এবং নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল প্রচেষ্টায় সচল থাকি।
সঠিক মতামতের সেই প্রতিফলনটা এখন আর নেই, সবাই পরিবেশ ঘোলাটে করতে পছন্দ করেন, সবাই যে কোন ভাবেই হোক নিজের বিজয় নিশ্চিত করার চেষ্টা করেন। মাঝখানে বিপদে পড়ে যাই আমরা সাধারণ মানুষরা, আমরা নিজের সঠিক মতামত তুলে ধরতে বিব্রতবোধ করি, সঠিকভাবে সময়ে নিজেদের সঠিক দায়িত্ব পালন করতে সাহস করি না। সুতরাং বুঝতেই পারছেন, কাংখিত ক্ষেত্রে অনেক সময় আমরা সঠিক মতামত যেমন প্রকাশ করতে পারি না ঠিক তেমনি সঠিক সময়ে নীরব থাকাকেই অধীক শ্রেয় মনে করতে শুরু করি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




