জীবনের গল্প || শৈশব স্মৃতি

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মানসিকতা নিয়ে প্রকৃতির সান্নিধ্য এবং সময়গুলোকে আরো বেশী উপভোগ্য রাখার চেষ্টা করছি। যদিও প্রকৃতির মাঝে উষ্ণতা ফিরতে শুরু করেছে, আর সেই সাথে আমার শারীরিক অস্থিরতাও শুরু হতে চলেছে। কারণ শীতকাল চলে যাওয়ার মানেই হলো আমার ভেতরের অস্থিরতাগুলোকে পুনরায় জাগ্রত করা এবং মানসিক যন্ত্রণার মাঝে গতিশীল থাকার চেষ্টা করা।

গতকাল অফিস হতে ফেরার পথে একটা দৃশ্য ভীষণভাবে হৃদয়ে আলোড়নের সৃষ্টি করেছিলো। যেহেতু আমার অফিস ডিওএইচএস এর ভেতরে সেহেতু আসা যাওয়া প্রায়ই ক্যান্টনমেন্ট এর ভিতর দিয়ে করতে হয়। এটা বেশ সুন্দর এবং নিরাপদ একটা সড়ক বলতে পারেন। তো গতকাল আসার পথে একটা চার রাস্তার মোড়ে সিগন্যালে বাসটা সামান্য কিছু সময়ের জন্য থেমেছিলো। হঠাৎ একটা শব্দে পাশের দিকে তাকাই, দেখে দুইজন ছোট ছোট ছেলে, তাদের দুই জনের গায়েই স্কুলের ড্রেস কিন্তু সাথে কোন ব্যাগ নেই।

mediarney-mangoes-6994290.jpg

তবে একজনের কাছে একটা পানির বোতল ছিলো, সাধারণত স্কুলে পানি যাওয়ার জন্য যে রকম বোতল থাকে। একজন আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর অন্যজন সেই বোতল গাছে ছুড়ে মারছে । সড়কের ঠিক পাশেই ছিলো আম গাছটা, আর ক্যান্টনমেন্ট এর ভেতরে হওয়ায় কেউ সেই গাছ হতে আম পারার সাহস হয়তো করে নাই। যেহেতু তারা ক্যান্টনমেন্ট এর ভেতরের স্কুলে পড়ে, সেহেতু তারা সাহস করেছে।

তবে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া অনেক মানুষই আমার মতো তাদের আম পাড়ার দৃশ্যটা উপভোগ করেছিলো। আমিও বাস না ছাড়া অব্দি তাদের আম পাড়ার দৃশ্যগুলো দেখেছি। অতটুকু সময়ে তাদের দুইজনকেই কিন্তু মন খারাপ করতে দেখেছি, কারণ যতবারই বোতলটা গাছে দিকে ছোড়ে মেরেছে ততবারই কেবল বোতলটা আছড়ে পড়েছে, সাথে কোন আম পড়ে নাই।

মজার ব্যাপার হলো, তারা কিন্তু দমে যায়নি, হয়তো বাস ছেড়ে দেয়ায় আমি শেষ পর্যন্ত দেখতে পাইনি, তবে এতোটা নিশ্চিত যে তারা সেদিন অবশ্যই দুই একটা আম নিয়েই ক্ষ্যান্ত হয়েছিলো। আহ! আমরা শৈশবের এই রকম সময়ে কতটা উত্তেজনা নিয়ে আম গাছে ঢিল ছুড়েছি তারপর লবন মাখিয়ে সেই আমের স্বাদ নিয়েছি, কতটা সুন্দর ও আনন্দময় ছিলো শৈশবের সেই চঞ্চল মুহুর্তগুলো। কিছু সময়ের জন্য সত্যি সেদিন শৈশবে হারিয়ে গিয়েছিলাম।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.069
BTC 72279.47
ETH 2211.69
USDT 1.00
SBD 0.49