জীবনের গল্প || অনুভূতির নিস্তেজতা

in আমার বাংলা ব্লগ9 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও মাঝে মাঝে হঠাৎ করেই পুরনো ব্যথায় অপ্রত্যাশিতভাবে কিছুটা নির্জীব হয়ে যাই। আসলে মাঝে মাঝে আমাদের এমন অনেক অপ্রীতিকর কিংবা কষ্টদায়ক অনুভূতির সম্মুখীন হতে হয়, যা সেই সময়ে আমরা মানিয়ে নিতে পারি না। পুরনো ব্যথা কিংবা ক্ষতগুলো সত্যি অনেকটাই এমন, অপ্রত্যাশিতভাবে বর্তমান সময়ের চঞ্চলতাকে অম্লান করে দেয়, নিস্তেজ ও নিথর করে দেয়। এটা কম বেশী আমাদের সবার ক্ষেত্রেই ঘটে থাকে।

কথা হলো আমরা চাইলেই কি সব পরিবর্তন করতে পারি? শুধু চাওয়াই কি সব পরিবর্তন করে দিতে পারে? না, চাইলেই সব হয় না বা ঘটে যায় না, চাওয়ার সাথে সাথেই সব কিছু পাওয়া যায় না। একটু চিন্তা করে দেখুন, আমাদের চারপাশে যা ঘটে বা ঘটছে তা প্রতিনিয়ত কোন না কোন কিছুর প্রভাবে ঘটছে। কেউ না কেউ আড়ালে থেকে সেটা ঘটাচ্ছে। এখানে অবশ্যই কেউ আছেন, এটা এমনি এমনি ঘটে যায় নি। আমরা আবার বলে থাকি, সময়ের প্রভাবে সব কিছু পরিবর্তন হতে যায়, আসলে এখানে কি শুধুই সময়ের সমীকরণে সবটা ঘটছে?

lilo401-watch-6871813.jpg

না, সময়ের প্রভাবে হয়তো অনেকের জন্য অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে, যেমন কেউ প্রতিকূলে থাকলে একটু কম সুবিধা পায় আবার অনুকূলে থাকলে একটু বেশী সুবিধা। সময়ের প্রভাবে হয়তো এটা কিছুটা সহজ ও কঠিন হয় কিন্তু আড়ালে থেকে অন্য কেউ ঠিক সব কিছুর নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আসলে আমরা বুঝে হোক কিংবা না বুঝে হোক, সময়ের প্রভাবে হোক কিংবা পরিস্থিতির স্বীকারে হোক, সেই আড়ালে থাকা ব্যক্তিগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে আছি। চাইলেই আমরা সব কিছুর পরিবর্তন করতে পারবো না, কারণ আড়ালে থাকা ব্যক্তিগুলো তাদের এই আধিপত্য কোন দিনও ভেঙ্গে যেতে দিবে না, দেয়ার কথাও নয়। তারা তাদের রাজত্ব ঠিক ধরে রাখবে।

সেটা যে কোন উপায়ে হোক না কেন, আপনি আমি নিঃশেষ হয়ে যাই না কেন? তাতে তাদের কারো কিছু আসে যায় না। এই নির্মম বাস্তবতা হয়তো আমরা মাঝে মাঝে মানতে চাই না, মাঝে মাঝে আমরা বিদ্রোহ করে বসি, কিন্তু দিন শেষে আমাদের সেই সীমানার মাঝেই ফেরত আসতে হয়, আমরা নিরূপায় হয়ে তাদের জালে পুনরায় ধরা দেই।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png