জীবনের গল্প || হতে পারতো অনেক কিছু

in আমার বাংলা ব্লগ20 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হয়তো কাংখিত মানের অবস্থানে নেই, হয়তো অনাকাংখিতভাবে সবটাকে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কিন্তু তবুও নিজের অবস্থান হতে এবং নিজের যোগ্যতা অনুসারে যেমন আছি তাতে সর্বদা শুকরিয়া আদায় করতে দ্বিধাবোধ করছি না। হ্যা, হয়তো অন্যদের তুলনায় কিছুটা খারাপ আছি, হয়তো আরো বেশী ভালো থাকতে পারতাম, হয়তো ....... হয়তো ................ অনেক কিছুই ঘটতে পারতো কিন্তু ঘটে নাই কিছুই।

তাতে কি? সময় তো আর আমাকে ভুলে যায় নি, সময়তো আমাকে ফেলে হারিয়ে যায় নাই। আমিও তো আমার মতো এখনো আলোকিত আছি, ঠিক অন্ধকারের মাঝেও নিজেকে চিনে নিতে পারছি। তাহলে....... প্রশ্ন কেন উঠবে আর আফসোসই বা কেন হবে? যদি আমি অন্যদের মতো চিন্তা করতাম, যদি আমি অন্যদের অবস্থান নিয়ে হিংসা করতাম, যদি আমি নিজেকেও অন্যদের মতো রঙিন আলোতে দাঁড় করাতে চাইতাম, তাহলে হয়তো ভিন্ন কিছু ঘটতো, তাহলে হয়তো অনেক দৃশ্যপট পাল্টে যেতো। কিন্তু কিছুই তো হয় নি, সুতরাং কিছু ঘটার সম্ভাবনাও নেই।

felix-mittermeier-chess-2730034.jpg

তাহলে খামাখা কেন আমি নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করতে যাবো, কেন আমি নিজের অবস্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করবো? যদি এগুলো করতে যাই তাহলে আদতে নিজেকে ছোট করা হবে, নিজের যোগ্যতা কিংবা অবস্থানকে অবমূল্যায়ন করা হবে। সময়ের গতিকে কেউ থামাতে পারে না, পারবেও না। তাহলে কেন আমি নিজেকে সময়ের সাথে প্রতিযোগি ভাববো. কেন আমি সময়কে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করতে যাবো। যেখানে যা মানান সই সেখানে সেটা প্রকৃতির নিয়মে আপনা আপনি চলে যাবে, তাহলে কারো অবস্থান নিয়ে কেন আমি প্রশ্ন তুলবো?

কেন কারো অবস্থান নিয়ে আমি সংশয় প্রকাশ করবো। বরং সেটা তার যোগ্যতা, সেটা তার সফলতা, এটাকেই আমি সহজভাবে মেনে নেই। নিজের মাঝে যেমন প্রশান্তি শীতলতা আসবে ঠিক তেমনি নিজের অবস্থান কিংবা যোগ্যতা নিয়েও কোন প্রশ্ন উদয় হবে না। এটা শুধু কথার কথা নয় বরং চিন্তা করে দেখুন, আপনি কিংবা আমি নিজের অবস্থান নিয়ে খুশি থাকা কিংবা শান্ত থাকার দারুণ এক ম্যাজিক এটা। আমি এখন স্বীকার করছি এবং এটা বলতেও দ্বিধাবোধ করছি না যে, এক সময় এমন ভুলের মাঝে আমিও ছিলাম।

আমার অবস্থান এবং চিন্তা চেতনাও ভুলের মাঝে ছিলো। কিন্তু তাই বলে কি আমি সর্বদা ভুলের মাঝে থাকবো? সেখান হতে কি আমি ফিরে আসবো না? অবশ্যই আসবো, যদি আমি আমার যোগ্যতাকে বুঝতে পারি, যদি আমি নিজের অবস্থান নিয়ে নিজেকে সন্তুষ্ট করতে পারি, তাহলে ফিরে আসাটা খুবই সহজ ও সোজা। কিন্তু যদি সেটা করতে না পারি তাহলে আগ্রাসী মনোভাবে আর যন্ত্রণায় ক্ষত বিক্ষত হতে থাকবো, তারপর একদিন সময়ের কাছে হেরে নিজেও অন্ধকারে বিলীন হয়ে যাবো।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png