জীবনের গল্প || টাকায় কেনা বিষ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মুহুর্তগুলোকে আরো বেশী সুন্দর রাখার চেষ্টা করছি। সত্যি বলতে আমাদের সামান্যতম ইচ্ছা অনেক ক্ষেত্রে অনেক বড় কিছু করার পরিবেশ তৈরী করে দিতে পারে। আমি খেলাধুলায় খুব বেশী আগ্রহী ছিলাম একটা সময়, কিন্তু সময়ের পরিবর্তন এবং বাস্তব জীবনের ধাক্কা সেখান হতে ফিরে আসতে বাধ্য করে। কারণ বাস্তব জীবন অনেক বেশী কঠিন সেখানে আবেগের কোন স্থান নেই।
তবে ক্রিকেটের প্রতি আমার তুলনামুলক আগ্রহটা একটু বেশী ছিলো। কারণ আমার দৃষ্টিতে এখানে সময় বেশী দিতে হয় ঠিকই কিন্তু ফুটবলের তুলনায় পরিশ্রম কিছুটা কম হয় হি হি হি। যাইহোক, গতকাল দারুণ এক মুহুর্ত উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। অষ্ট্রেলিয়ার মাটিতে টেষ্ট ক্রিকেটে অষ্ট্রেলিয়াকে আহারে পারাটা বিশাল অর্জন ছিলো, অন্তত আমাদের মতো দেশের ক্ষেত্রে। কারণ আমরা কখনো কোন ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখতে পারি না, এটা অন্যতম একটা সমস্যা।
যাইহোক, বিজয়ের আনন্দ কিছুটা বাড়ানোর জন্য সিনিয়ম ম্যানেজার একটু আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। এটা ভীষণ আবেগের বিষয় ছিলো, অতি আবেগে মানুষ বাড়তি খরচা করতে দ্বিধাবোধ করে না, এটা চরম সত্য। কিন্তু যা কিনা হয়েছে কিংবা যা খাওয়া হয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত ছিলো সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমাদের শহরের খাবারের মান যতটা না খারাপ তারচেয়ে বেশী ভেজাল এবং অস্বাস্থ্যকর। অনেক সময় সেগুলো শুধু খাবার থাকে না বরং বিষ হয়ে যায়।
তাই দাম দিয়ে যে পন্যটি কিনে আনা হয়েছিলো সেটা আনন্দের মিষ্টিমুখ ছিলো না বরং আমার কাছে টাকা দিয়ে বিষ কিনে উপভোগ্য করার বিষয় ছিলো। আমি খুব বেশী আগ্রহ নিয়ে সেটা উপভোগ করতে পারি নাই। বরং ভেজাল কিছু জেনে শুনে বুঝে খাওয়ার নামান্তর ছিলো। আমরা বুঝি এবং প্রায় সময় নানা ঘটনা শুনে সতর্ক হই কিন্তু দিন শেষে সেই লাউ সেই কদুই রয়ে যায়। আদতে বেঁচে থাকার কিংবা ভেজাল হতে মুক্ত হওয়ার আগ্রহটা আর কার্যকর করতে পারি না।
সুতরাং জীবনের জন্য আনন্দ যেমন প্রয়োজন ঠিক তেমনি খাবারও প্রয়োজন কিন্তু সেটা যেন যথার্থ হয় কিংবা ভেজালমুক্ত হয় সেই বিষয়ে আমাদের অধিক আগ্রহী হওয়া উয়োজন। কারণ জীবন ঠিক থাকলে মেলা সময় পাওয়া যাবে আনন্দ উপভোগ করার জন্য। আর জীবনই যদি ঠিক না থাকে তাহলে আনন্দ উপভোগ কে করবে? ভেজাল খাবার খেয়ে কেন বিষে আক্রান্ত হয়ে আরো যন্ত্রণায় ভোগতে হবে, সময় এখন সচেতন হওয়ার।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




