আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ‍সুস্থ আছেন। পরিবেশের নিদারুণ সৌন্দর্য দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছেন। গাছে গাছে ফুল, প্রকৃতির এই ভিন্ন রূপ দারুণভাবে আকৃষ্ট করছে সবাইকে। সবুজের মাঝে নানা রংয়ের ফুলের কারণে অনেকটােই রঙিন হয়ে গেছে প্রকৃতি। সময়ের সাথে সাথে সব কিছুতে পরিবর্তন আসে আর সেটার সূচনা ঘটে এই প্রকৃতির মাধ্যমেই। বিশেষ করে এই সময়টায় প্রকৃতি নিজের ভিন্ন এক রূপ মুগ্ধতার সাথে ফুটিয়ে তোলে, কবিরা কবিতার দারুণ ছন্দে সেটাকে উপস্থাপন করেন।

আবার অন্য দিকে চলছে পবিত্র মাহে রমাদান, মুসলিম উম্মাহর কাছে সবচেয়ে পবিত্র এবং ইবাদতের মাস হলো এই রমাদান। পুরো এগারো মাসের যাবতীয় ভুল ত্রুটি এবং পাপ মার্জনা করিয়ে নেয়ার দারুণ এক সহজ। যার কারণে চারপাশের প্রকৃতি যেমন রঙিন ঠিক তেমনি চারপাশের পরিবেশও অনেকটা কোলাহলমুক্ত পরিবেশ নিয়ে দিনের শুরু হচ্ছে। যেহেতু রাতে তারাবির নামাজ, সেহেরি খেতে হয় সেহেতু সবােই একটু দেরীতেই ঘুম হতে উঠছে।

franziska_stier-dive-9766599_1280.jpg

তবে একটা জায়গায় সেই পূর্বের ন্যায় কোলাহল এখনো আছে আর সেটা হলো দ্রব্যমূলের বাজার, নানা পন্যের দামের লাগামহীন ঝাঁপ, যা সাধারণ মানুষের মাঝে আতংক ছড়াচ্ছে। এটা অবশ্য এবারই প্রথম নয় বরং আমরা সেই বুঝ হবার পর হতেই দেখে আসছি। সরকার যতই চেষ্টা করুক না কেন, কেন জানি এখানে এসে সব থমকে যায়, সকল প্রচেষ্টা আটকে যায় এবং সাধারণ মানুষের প্রত্যাশা কখনো পূর্ণতা পায় না। কিন্তু তবুও আমরা নিরুপায় হয়ে প্রতি বছর আশায় থাকি, হয়তো এবার কিছুটা ব্যতিক্রম হবে, দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

সত্যি সময় সব পাল্টে দেয় কিন্তু কেন জানি আমাদের ভাবনাগুলোকে পাল্টাতে পারে না, আমরা কেন জানি বার বার নতুনভাবে নেই পুরনো প্রত্যাশাকে ফিরিয়ে আনতে পছন্দ করি, নতুনভাবে পুরনো বিষয় নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি, বিশ্বাস ভঙ্গ হওয়ার পরও সেই পুরনো মানুষগুলোর প্রতি আবার আস্থা রাখি, হয়তো এবার কিছুটা পরিবর্তন আসতে পারে। অনেকটাই বিশ্বাসী জাতি হয়ে উঠতে শুরু করেছি আমরা, বিশ্বাস নিয়ে খুব বেশী ভরসা করতে শিখে গেছি আমরা, হা হা হা। বাস্তবতা ভীষণ জটিল করে দিয়েছে আমাদের মানসিকতাকে।

হোক না একটু সমস্যা, হোক না একটু মন খারাপ, কিন্তু একটু পজিটিভ হতে দোষের কি? একটু ভালো কিছুর প্রত্যাশা করতে অন্যায় কোথায়? জানি তো কিছুই হবে না কিন্তু তবুও নিজেদের মাঝে কিছুটা আশার আলো জ্বালিয়ে রাখতে দ্বিধা কোথায়? অন্ধকারে ডুবে না থেকে একটু আলোর সন্ধান করাতো আর অভদ্রনা নয়। হঠাৎ যদি কোন ঝড় এসে সব লন্ডভন্ড করে দেয়, সেটা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, প্রত্যাশা কিংবা ভরসা নষ্ট হয়ে গেলে সেটা মেনে নেয়ার বিষয়ে আমাদের পজিটিভ থাকা উচিত বলে আমি বিশ্বাস করি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67618.15
ETH 1949.91
USDT 1.00
SBD 0.38