আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী সতেজ ও সুন্দর রাখার চেষ্টা করছি। যদিও এই মুহুর্তে নিদারুণ একটা অস্থিরতা বিড়াজ করছে চারপাশে এবং আমাদের মানসিকতার মাঝে। দিন দিন আমরা উন্নত হচ্ছি বটে কিন্তু আমাদের মানসিকতার দৌড় সেই পিছনের দিকেই রয়ে যাচ্ছে, কেন জানি আমরা এই ক্ষেত্রে কোন পরিবর্তন আনতে পারছি না, কেন জানি আমরা মানসিকতার দিক হতে উন্নত হতে পারছি। কোথায় একটা বাঁধা পড়ে যাচ্ছি আমরা।
তবে হ্যা, কিছু কিছু ক্ষেত্রে তো পরিবর্তন হয়েছে তবে সেটা ভিন্নভাবে। অর্থাৎ সেখানে স্বার্থ লুকিয়ে আছে বলে। আমরা পরিবর্তন করতে চাই কিন্তু সেখানে সবার আগে স্বার্থকে খুঁজে নিই। যদি স্বার্থ সংরক্ষিত না থাকে তাহলে আমরা পরিবর্তনের সেই ঘরে প্রবেশ করতে রাজি নই। কি একটা অবস্থা, তবে এখানে মাঝে মাঝে মজাও পাওয়া যায়। একটা ঘটনার একটু বলছি আজকে। সেদিন একটা ব্র্যান্ড এর দোকানে গিয়েছিলাম সার্ট এবং প্যান্ট বানানোর জন্য। আমি আবার মোটামুটি ছোটবেলা হতেই এসব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এবং খুব দামী পোষাক পড়ি না।
তবে যেহেতু ভালো একটা অফিসে চাকুরী করি সেহেতু মাঝে মাঝে দুই একটা পোষাক রিজার্ভ রাখতে হয় সেই কারণে যাওয়া আরকি। তাও আবার প্রায় ৪ বছর পর হি হি হি। আরে ভাই জীবনে খুব বেশী হিসেব করতে চলতে না পারলে পড়ে যাওয়ার ভয় থাকে তো। যাইহোক, সেখানে যাওয়ার পর সার্ট এবং প্যান্ট এর পিছ পছন্দ করলাম, এখন সেটার মাপ মানে মাস্টার এর সিরিয়াল এর জন্য অপেক্ষা করছি। তখনই তিন কাপ কফি আসলো, আমার মেয়ে কফি দেখে সাথে সাথে বলে ফেললো আম্মু এরা দেখি কফিও খাওয়ায় ফ্রিতে হি হি হি। দোকানের ভদ্রলোক হেসে ফেললো এবং বললো তুমি চাইলে নিতে পারো এক কাপ।
মেয়ে আমার শরম পেয়ে গেলো এবং ভদ্রতার সাথে না করলো। পড়ে অবশ্য আমার কাপ হতে এক চুমুক দিয়ে টেস্ট নিয়েছিলো কফিটা কেমন। তো আমাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন এসেছে তবে সেখানে আমাদের নিরেট স্বার্থ আছে বলে। আমরা কারো জন্য কিছুই এগিয়ে দেই না, চাই সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। আমাদের প্রথম টার্গেট থাকে এখান হতে আমি কি সুবিধা পাবো, আমার কিছু স্বার্থ কি থাকবে? বাস্তবতা সত্যি অনেক বেশী কঠিন এবং তারচেয়েও বেশী নিষ্ঠুর। কারণ আমি যখন কারো উপকার করতে দ্বিধাবোধ করবো, তখন অন্যরাও আমার ক্ষেত্রে সেটাই করবে।
সুতরাং আমি যখন কারো জন্য এগিয়ে যাবো না তখন অন্যরা কেন আমার ক্ষেত্রে এগিয়ে আসবে, এই সমীকরণটা আমরা কেন জানি বুঝতে চাই না, আবার বুঝতে পারলেও সেটাকে বাস্তবায়ন করতে পারি না। আমরা শিক্ষিত হয়ে গেছি খুব বেশী কিন্তু সেই শিক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছি চরমভাবে, আমরা উন্নয়নের দিকে এগিয়ে গিয়েছি সত্য কিন্তু সেটার সর্বত্র সফল প্রয়োগ ঘটাতে ব্যর্থ হয়েছি নিদারুণভাবে। তাই মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারলে এই ব্যর্থতার রেশ হয়তো কখনো মুছতে পারবো না।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




