আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ12 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন পর্যন্ত ভালো এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে সম্পর্কের উষ্ণতায় আরো বেশী ব্যাকুলতা ধরে রাখার চেষ্টা করছি। সত্যি আমাদের সম্পর্কের উষ্ণতা এবং সুস্থতার চঞ্চলতা এই দুটোর সঠিক অবস্থান থাকা বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ এক দিকে সম্পর্কের ছায়া আর অন্য দিকে মানসিক ও শারীরিক সুস্থতার আলো, জীবনকে দারুণভাবে গতিশীলতা এনে দিতে পারে। কিন্তু এখনতো সুস্থতা কিংবা সম্পর্কের বন্ধন কোনটাই ধরে রাখা সহজ নয়।

বিশেষ করে খাবারের ভেজাল চারপাশে যেভাবে আমাদের অক্টোপাশের মতো ঘিরে ধরতে শুরু করেছে, তাতে খুব বেশী সময় হয়তো আমরা টিকে থাকতে পারবো না, বরং অক্টোপাশের জালে আবন্ধ হয়ে ডুবে মরতে হবে। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ব্যবহৃত জিনিষ নিয়ে গবেষণা করে থাকে, আর তাদের ফলাফলগুলো আমাদের খুব বেশী হতাশ করে দেয়। কারণ হঠাৎ করে এমন ব্যবহার করা জিনিষগুলোর ভেতরে থাকা ভেজালের পরিমাণ আমাদের নিদারুণভাবে আঘাত করে, আমাদের বেশ নির্জীব করে দেয়।

alexas_fotos-puppet-1636124.jpg

দেখুন বাজারে থাকা প্রায় সকল পন্যে এখন ভেজালের থাবা, আপনি কোনটা বাদ রেখে কোনটা গ্রহণ করবেন। দেশেরগুলো বাদ দিয়ে বিদেশীগুলো নিবেন সেখানেও সমস্যা, কারণ যারা এগুলো কিনে আনে তারা যে অরিজিনাল পন্যটা আমাদের হাতে দেয় সেটার কি গ্যারান্টি আছে? সুতরাং আপনি যাবেন কোথায়? নিজে পন্য উৎপাদন করে খাবেন? নিজে ইমপোর্ট করে নিয়ে আসবেন? এটা হয়তো আমাদের সকলের জন্য মোটেও সহজসাধ্য বিষয় না, এটা হয়তো কিছু কিছু মানুষের জন্য সম্ভব।

যে দেশের মানুষ শুরু হতে শেষ পর্যন্ত ভেজালের থাবায় ক্ষত বিক্ষত হয়ে থাকে, যে দেশের মানুষ নিজর অজান্তেই ভেজালের জালে ফেসে যায়, সে দেশের মানুষ ভেজাল কিছু নিয়ে হৈ চৈ করবে সত্যি এটা বড্ড বেশী বেমানান একটা বিষয়, এটা আমাদের সাথে যায় না, এই ধরণের কিছু আমাদের শোভা পায় না। আসল কথা হলো আগে নিজেকে ভালো হতে হবে, তারপর সেই বিষয়ে অন্যদের উৎসাহী করা যেতে পারে, অন্যত্থায় সেটা শুধুই তর্কের জন্ম দিতে পারবে কিন্তু কোন সমাধান আসবে না।

বাস্তবতা হলো, ভোক্তা যখন সচেতন হয়ে যায় তখন ক্রেতাও সচেতন হতে বাধ্য হয়। ভোক্তা যখন সঠিক জিনিষটা বাছাই করতে পারে তখন ক্রেতাও বাধ্য হয়ে সঠিক জিনিষটা বিক্রির চেষ্টা করে। সুতরাং আপনি আমি যখন সচেতন হবো, কোন পন্য কেনার আগে কিংবা খাওয়ার আগে সেটার গুনাগুন যথাযথভাবে যাচাই করার চেষ্টা করবো, তখন দেখবেন শুধু বিক্রেতাই নয় বরং উৎপাদক প্রতিষ্ঠানও সঠিক অবস্থানে থাকার চেষ্টা করবেন, তার ব্যবসা ধরে রাখার চেষ্টা করবেন।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png