জীবনের গল্প || অস্তিত্ব আছে অনেক কিছুর
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে একদমই নির্জীব হয়ে যাই। পারিপার্শ্বিক নানা বিষয় মানে আমাদের চারপাশে থাকা মানুষগুলোর নিদারুণ মানুষ অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারি না, তাই উপান্তর না দেখে মাঝে মাঝে কিছু সময়ের জন্য নির্জীব হয়ে যাই। সত্যি বলতে তাদের মতো আর আমি হতে পারবো না, আবার এই ক্ষেত্রে প্রতিবাদও খুব একটা কাজে দিচ্ছে না আজকাল, তাই নিজেকে শান্ত রাখার জন্য এটাই সবচেয়ে সহজ উপায়।
সত্যি বলতে এই দুনিয়াতে মানুষই একমাত্র প্রাণী যে খুব দ্রুত তার অতীতকে ভুলে যায়, শুধু ভুলে যায় বললে হয়তো কিছুটা ভুল বলা হবে। কারণ তারা শুধু ভুলে যায় না বরং বড় গলায় সেটাকে অস্বীকার করতেও দ্বিধাবোধ করে না। তাই এই ক্ষেত্রেও মানুষ শ্রেষ্ঠ প্রাণী, অন্য কোন প্রাণী তাদের সাথে প্রতিযোগিতায় পারবে সেটা একদমই অসম্ভব বিষয়। মাঝে মাঝে নিজেকে খুব বেশী অসহায় মনে হয়, কেন মানুষকে বিশ্বাস করি সেটা চিন্তা করে। আবার মাঝে মাঝে নিজেকে খুব সাহসী মনে হয় এটা ভেবে যে, এতো কিছুর পরও মানুষকে বিশ্বাস করতে পারছি।
এতো ধোকা খাওয়ার পরও ভয়টা নিজের মাঝে খুব একটা কাজ করছে না। সত্যিই আমরা মানুষ হিসেবে এটা বার বার করা মোটেও ভালো কিছু নয়। কারণ একবার ধোকা খেলে আমরা দ্বিতীয় বার সেখানে যেতে চাই না, কিছু একটা কিনে একবার ঠকে গেলে দ্বিতীয় বার আমরা সেই দোকানে যেতে চাই না, দীর্ঘ সময়ের জন্য আমরা সেটাকে মনে রাখার চেষ্টা করি। শুধু তাই নয় বরং আমাদের পরিচিত কেউ সেখানে যেতে চাইলেও আমরা তাকে নিষেধ করি। আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে তাকে সতর্ক করার চেষ্টা করি। যাতে সেও আমার মতো ঠকে না যায়।
অথচ দেখুন, কি অদ্ভুত একটা বিষয়, মানুষকে বিশ্বাস করে কিংবা কারো কারো উপর আস্থা রেখে ঠকে যাওয়ার পরও, কোন কোন বিষয়ে ধোঁকা খাওয়ার পরও আমরা দিনশেষে সেই মানুষকেই বিশ্বাস করছি। একটা সংশয় কিংবা সন্দেহ থাকার পরও সংস্পর্শে যাই, তাদের উপর ভরসা রাখি এবং বিশ্বাস করে সম্পর্ক তৈরীর চেষ্টা করি। অথচ অন্য জায়গায় একবার ধোঁকা খেলে সেই সম জাতীয় কিছু দেখলেই সেখান হতে সরে যাই, দূরে সরে যাই। ব্যতিক্রম শুধু মাত্র মানুষের ক্ষেত্রে ঘটে থাকে। কারণ আমরাও মানুষ, তাই মানুষকে বিশ্বাস করা ছাড়া বিকল্প কোন অপশন আমাদের কাছে নেই।
বাধ্যগত এমন অনেক বিষয় আছে যেখানে আমাদের কাছে কোন বিকল্প নেই, বিকল্প থাকলে সেটা আমাদের জন্য প্রযোজ্য নয় চিন্তা করে সেটা হতে দূরে থাকি। দিন শেষে আমরা সবাই কারো না কারোর উপর নির্ভরশীল, কোন না কোনভাবে আমাদের কারো উপর ভরসা করতে হচ্ছে, বিশ্বাস করে জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হচ্ছে। হয়তো কখনো কখনো ধোঁকা খাচ্ছি ঠিকই কিন্তু তারপরও আমার নিজেদের সামলে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটাই হয়তো আমাদের জীবন।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




