আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সুন্দর ও সঠিকভাবে ঈদ উৎসব উপভোগ করেছেন। আমি অতোটা ভালোভাবে অবশ্য মুহুর্তগুলো উপভোগ করতে পারি নাই, কারণ দুপুরের পর হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। যার কারণে সারাদিন আর কিছু খাওয়া হয় নাই, সন্ধ্যার পরই দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম। মোটামুটি অন্য সব ঈদের মতো ছিলো না এবারের দিন, ব্যস্ততা আর অসুস্থতায়ই কেটেছে।
আসলে জীবন এক রহস্যময় অধ্যায়, অধ্যায় না বলে আপনি ক্যানভাসও বলতে পারেন। কারণ এখানে একেকজনের কাছে বিষয়টি একেক রকম এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আমার কাছে যেটা খুবই চমৎকার অন্য জনের কাছে সেটা মোটেও ভালো কিছু নয়, এমন অসংখ্য উদাহরণ আছে। আর এই কারণেই আমার দৃষ্টিতে জীবন এক ক্যানভাস, জীবন এক অনুখা। কখনো সুন্দর, কখনো উজ্জ্বল আবার কখনো কখনো ধূসর এবং নিস্তেজ। অবস্থা ভিন্নতার কারণে এর প্রকৃতিও পাল্টে যায়।
গতকাল যেমন ছিলো আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এক মিলন মেলা, যেখানে কেউ কেউ যেমন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রচেষ্টায় নিয়োজিত ছিলো ঠিক তেমনি কেউ কেউ আবার সেটাকে দারুণ একটা সুযোগ বা স্বার্থ হাসিলের সুযোগ হিসেবেও নিয়েছিলো। আমার কাছে যেটা এক অনন্য এবাদতের সুযোগ ঠিক সেটাই আবার অন্যদের কাছে কিছু আদায় করার সুযোগ। আমরা আসলেই এমন, আমাদের বৈশিষ্ট্যগুলো সত্যিই এমন, অদ্ভুতভাবে বিপরীতমুখী হয়ে যায়।
যাইহোক, আমি আমার অবস্থান হতে যতটা সম্ভব ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার চেষ্টা করেছি, যদিও মানুষকে খুশি এক অসম্ভব প্রতিযোগিতা, যেখানে আমি কেন কেউ বিজয়ী হতে পারবে না। কথায় রয়েয়ে আল্লাহ যেখানে মানুষকে খুশি রাখতে পারছে না এতো এতো নেয়ামত দিয়ে সেখানে আপনি আমি কে? আসলেই বিষয়টি নিদারুনভাবে গতকাল আবারও উপলব্ধি করেছি। আমাদের মাঝে শুকরিয়া নেই, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না, বড্ড বেশী অকৃতজ্ঞ জাতি আমরা।
দেখুন, দিনশেষে আমরা সবাই নিজ নিজ অবস্থানে অটল থাকি, আমাদের বোধ কিংবা বিশ্বাস আমাদের সেই মানসিকতাকে ভাঙ্গে পারে না, আমাদের টলাতে পারে না। যত যাইহোক আমরা আমাদের অবস্থান হতে নড়তে রাজি নই। বিবেক আমাদের দায়বদ্ধ করে না, আমাদের প্রশ্নবিদ্ধ করে না, যার কারণে আমরা সেই আগের অবস্থানেই থেকে যাই। সময়ের সাথে সাথে সব কিছুতে পরিবর্তন আসে, আসে না শুধুমাত্র আমাদের নষ্ট মানসিকতায়, আফসোস!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




