জীবনের গল্প || সময়ের সাথে সঙ্গতি

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজের মনোভাবকেও পরিবর্তন করার চেষ্টা করছি। কারণ সময় যেমন পাল্টে যাচ্ছে ঠিক তেমনি চারপাশের ঘটনাবলীও পাল্টে যাচ্ছে। তো সেখানে আমরা যদি নিজের পূর্বের অবস্থান ধরে রাখার চেষ্টা করি এবং সেই একই মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেখানে অবশ্যই আমরা ব্যর্থ হবো।

এটা দ্বিধাহীনভাবে বলা যায় যে, এগিয়ে যেতে হলে অবশ্যই সময়ের গতির সাথে আমাদের তাল মিলিয়ে যেতে হবে। কিন্তু সেটা যদি না পারি তাহলে নিঃসন্দেহে পিছিয়ে যাবো। আর এখানেই আমরা আটকে যাচ্ছি অর্থাৎ পিছিয়ে যাচ্ছি। ধীরে ধীরে নিজেদের অবস্থান হতে নিচে নেমে যাচ্ছি। একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, যেখানে আপনি খুঁজে পাবেন সময়ের সাথে সাথে আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে উন্নত করতে হবে, না হলে টিকে থাকতে পারবেন না।

alexas_fotos-time-is-money-1073340.jpg

আমরা যারা পড়াশুনা করি, তারা কি সর্বদা একই অবস্থানে দাঁড়িয়ে থাকি? নিশ্চয় না। তাহলে? সময়ের সাথে সাথে আমরা যেমন শিক্ষা ক্ষেত্রে উপরের দিকে যেতে থাকি ঠিক তেমনি আমাদের মাঝে এক ধরণের পরিবর্তন আসতে শুরু করে। কারণ আমাদের নতুন কিছু শেখার সুযোগ তৈরী হয়, সেখান হতে নতুন কিছু জানার সুযোগ হয়, যার প্রভাবে একটা পরিবর্তন আসতে শুরু করে। এখানে আমরা না চাইলেও পরিবর্তন আসতে শুরু করে।

ঠিক বাস্তবতা এমন একটা বিষয়, সময়ের সাথে সাথে নানা কিছু কিংবা নানা ঘটনার কারণে আপনার অভিজ্ঞতা বাড়তে থাকে আর সেই কারণে আপনার মানসিকতায় পরিবর্তন আনার সুযোগ আসে। তারপর সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে আরো বেশী সুন্দরভাবে গতিশীল হওয়ার চেষ্টা করি। ফলশ্রুতিতে আমাদের পরিবর্তনগুলো সেই একই সমস্যার ক্ষেত্রে আর সমস্যা অনুভূত হয় না।

এটাই প্রকৃত অবস্থা, আমরা যদি এই অবস্থায় নিজেকে খাপ খাইয়ে নিতে না পারি তাহলে পরিবর্তন সম্ভব হবে না, আমাদের মানসিকতা উন্নত হবে না, আমাদের ভাবনাগুলো ঠিক একই জায়গায় আটকে থাকবে। যার ফলাফল আসবে আমাদের অবস্থানে এবং জীবনের গতিতে। সুতরাং সময়ের সাথে সাথে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে এবং তার সাথে সাথে সময়ের সাথে সঙ্গতি ধরে রাখতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 66762.42
ETH 2055.34
USDT 1.00
SBD 0.50