জীবনের গল্প || পরিবর্তন আবশ্যক

in আমার বাংলা ব্লগ11 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী কার্যকর থাকার চেষ্টা করছি। সময়ের সাথে সাথে সব কিছুতে পরিবর্তন আসছে এবং ভবিষ্যতেও আসতে থাকবে, এটা গতিশীল একটা প্রক্রিয়া। কেউ কেউ হয়তো কাংখিতভাবে সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে আবার কেউ কেউ সেখানে আটকে গিয়ে স্থির হয়ে থাকে।

একটা বিষয় অবশ্য আমি খুব কঠিনভাবে দেখার চেষ্টা করেছি, এবং ভিন্ন পরিবর্তন আমি সেখানে লক্ষ্যও করেছি। দেখুন, সময় পরিবর্তন হয়, চারপাশের দৃশ্যাবলীরও যথেষ্ট পরিবর্তন ঘটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানুষদের মানসিকতার বিন্দুমাত্র পরিবর্তন ঘটে না। এটাও বলা যায় যে এই মানুষগুলো পরিবর্তন হতে চায় না, বরং তাদের ধ্যান ধারণা এমন যে, এই পরিবর্তন তার জন্য না। আমার কাছে সত্যি অবাক লাগে তখন, যখন তার এমন ধারণার কারণে চারপাশের মানুষগুলোর ক্ষতি হয়।

alexas_fotos-time-for-a-change-5078605.jpg

হ্যা, এমন কিছু মানসিকতার মানুষদের জন্য সমাজের কিংবা পাড়ার সকলের নিদারুণ কষ্ট ভোগ করতে হয় মাঝে মধ্যে। একটা উদাহরণ দিয়ে বলছি, সড়কের পাশে দোকান থাকে, সারাদিন সেখানে বেচাঁবিক্রি চলে এবং বেশ ময়লাও জমে। তো সেগুলো আর পরিস্কার করা হয় না, দেখবেন তারা সকালে দোকান খুলেই ঝাড়ু দিয়ে সব ময়লাগুলো একত্র করে তারপর সেগুলোকে ঠেলে ঠেলে ড্রেনে ফেলা হয়। সবার সম্মুখেই হয়, অনেকেই দেখে নিষেধ করেন আবার অনেকেই কিছু বলেন না।

এভাবে ধীরে ধীরে ড্রেনগুলো ভরাট হয়ে যায় ময়লার কারনে তারপর হঠাৎ যখন প্রচুর বৃষ্টিপাত হয় সড়কে পানি জমতে শুরু করে তারপর সড়কগুলো ডুবে যায়। ড্রেন ভরাট হয়ে যাওয়ার কারণে পানি সরতে পারে না, আর পানি জমার কারণে সড়কগুলোও খুব দ্রুত নষ্ট হয়ে যায়। দেখুন এমন অনেক ঘটনা আছে অনেক বিষয় নিয়ে, একটু খেয়াল করলেই দেখতে পাবেন, প্রতিটি স্তুরে এমন কিছু মানুষ আছে যারা আদতে সমাজের নিদারুণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রায় সময়।

সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে এবং হচ্ছে কিন্তু এই শ্রেণীর মানুষগুলোর মানসিকতার বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই এবং হওয়ার সম্ভাবনাও নেই। সামান্য একটু পরিশ্রম মানে একটু দূরে ময়লার স্থানে ময়লা ফেললেই হয়ে যায় কিন্তু তারা সেটা করবে না বরং অলসতা কিংবা কিছু আসে যায় না অথবা যা খুশি হোক তাতে আমার কি? এমন একটা ভাব ধরে সমাজের সকলের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, আফসোস এরা যদি এর গভীরতা বুঝতে সক্ষম হতো!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png