জীবনের গল্প || চাইলেই সব হয় না
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে ঐ যে, মাঝে মাঝে অতীতের স্মৃতি কিংবা অনুভূতিগুলো কেমন জানি নির্জীব করে দেয়। সত্যি আমরা কিংবা আমাদের মানসিকতা আড়ালে চলে যাওয়া স্মৃতি কিংবা অতীত হয়ে যাওয়া অনুভূতিগুলো নিদারুণভাবে আমাদের প্রভাবিত করে থাকে। মাঝে মাঝে তো পুরো মুডই নষ্ট করে দেয়। আপনাদের হয় কিনা আমি জানি না, তবে হ্যা, আমার ক্ষেত্রে এটা খুব হয় এবং ঘন ঘন হয়। মাঝে মাঝে তো আপনাদের ভাবি খুব রেগে যান।
আমরা চাইলেও কি সব ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি? অনেক ক্ষেত্রে হয়তো পারি কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রে পারি না। যেখানে বা যে বিষয়গুলো আমাদের গভীরভাবে আঘাত করে সেখানে আমরা হেরে যাই। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, সমাজে প্রতিষ্ঠিত কিংবা ভালো পর্যায়ে আছে, যাদের আমরা অনেকেই অনুসরণ করি কিংবা আইকন হিসেবে বিবেচনা করি। কিন্তু তারা কি তাদের জীবন কিংবা পরিবার নিয়ে আদৌ এতোটা সুখি? এই প্রশ্নটা সত্যি মাঝে মাঝে আমাকে ভীষণ চিন্তিত করে দেয়, খুব বেশী ভাবিয়ে তোলে।
কারণ আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে যাদের প্রাধান্য দেয়ার চেষ্টা করি, যাদের বিষয়গুলোকে সামনে রেখে চলার চেষ্টা করি, তারা কি আদৌ সেগুলোকে গুরুত্ব দেয়, নিজেদের পরিবার কিংবা জীবনে সেগুলোকে ধরে রাখেন। নাকি সামাজিক অবস্থান বিবেচনায় এবং নিজেদের অবস্থান ধরে রাখার জন্য, এমন গ্রহণযোগ্য পরামর্শ দিয়ে থাকেন। যা হয়তো গুরুত্বপূর্ণ কিন্তু তাদের জীবনের ক্ষেত্রে প্রমানীত নয়। হতে পারে না এমনটা? আমার তো প্রায় এগুলো নিয়ে সন্দেহ তৈরী হয়, আদৌ তাদের ক্ষেত্রে সেগুলো প্রয়োগ ঘটে কিনা সেটাও প্রশ্ন রাখে।
সত্যি বলছি, আমি এসব নিয়ে চিন্তা করি, একটু বেশীই হয়তো চিন্তা করি। কিন্তু আদতে অবশ্যই এগুলো চিন্তার দাবী রাখে, আমি চাইলেই নজরুলের মতো বিদ্রোহী কবি হতে পারবো না, আমি চাইলেই বিখ্যাত কোন নায়কের মতো নিজের জীবনকে সাজাতে পারবো না। এমন অনেকেই আছেন আমাদের সম্মুখে, হয়তো আমরা তাদের গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করি কিন্তু আদৌ কি আমরা তাদের মতো কিছু করতে পারবো? নিজেদের জীবনকে তাদের মতো করে সাজাতে কিংবা প্রতিষ্ঠিত করতে পারবো? এখানে কি সামাজিক অবস্থান, পরিবারের শিক্ষা কিংবা ভাগ্য বলতে কিছুই নেই?
আছে, অনেক কিছুই এখানে আছে, অনেক শর্তই এখাকে প্রযোজ্য, যার কারণে আমরা চাইলেই তাদের মতো হতে পারবো না, তাদের বলা কিংবা পরামর্শ দেয়া মতে চলতে পারবো না। কারণ তাদের সাথে আমাদের মানসিকতায় ব্যাপক তফাত আছে এবং থাকবে। সুতরাং আমাদের শিক্ষা, পারিবারিক বিশ্বাস এবং মানসিকতার অবস্থানকে সবার আগে মূল্যায়ন করতে হবে। যদি সেটা করতে না পারি, তাহলে হয়তো আমরা সব কুলই নষ্ট করবো, আমাদের দ্বারা কিছুই অর্জিত হবে না, বিষয়টি অবশ্যই অনুধাবন দরকার আছে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




