জীবনের গল্প || নির্ভরতা সকল ক্ষেত্রে নয়
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, শারিরীক অবস্থাও আগের থেকে অনেক ভালো, ফিজিওথেরাপিও এখন সপ্তাহে একদিন নিচ্ছি, যেখানে আগে সপ্তাহে দুইদিন যেতে হতো। আসলে সময় ও পরিস্থিতি কখনো কখনো আমাদের দ্রুত উপরের দিকে ধাবিত করে আবার কখনো কখনো নিম্নগামী করে দেয়। কিন্তু কথা হলো আমরা সব সময় সবটার সাথে সমান তালে গতিশীল থাকতে পারি না, কারণ আমরা বেশির ভাগ সময় আবেগ ও অনুভূতি দিয়ে সবটা বিচার করার চেষ্টা করি।
দেখুন, আমরা বাঙালী, একটু বেশী আবেগপ্রবণ জাতি। বেশির ভাগ ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আবেগ তাড়িত হয়ে যাই, অনুভূতির দোলাচল দুলতে থাকি, মানে খুব সহজেই স্থিরতা নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারি না। আর এই কারণেই বাঙালি জাতি হিসেবে আমাদের বেশির ভাগ সিদ্ধান্ত পরবর্তীতে ভুল প্রমানীত হয়। আজকে আরো কিছু কথা এই প্রসঙ্গে বলতে চাই, অবশ্য এগুলোও জীবন হতে নেয়া। আমরা খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলি, খুব দ্রুত কারো উপর ভরসা করে ফেলি, চাই সে বেশী চেনা হোক কিংবা অল্প চেনা হোক।
একটু সহজ করে বলছি, ধরুণ আপনি কোথায় যাচ্ছেন সে কারণে একটা রিক্সায় উঠলেন। হঠাৎ কোন এক কারণে রিক্সাওয়ালা আপনার সাথে কথাবলতে শুরু করলেন। তার ব্যবহারও আপনার কাছে পছন্দ হলো, তার কথা বার্তায় আপনি একটু একটু করে ভরসা রাখতে শুরু করেছেন। আর কিছু দূর যাওয়ার পর আপনিও তার সাথে কথা বলতে শুরু করেছেন। কেন? কারণ তার সুন্দর ব্যবহার, তার কথা-বার্তা। অথচ সে আপনার কাছে পরিচিত নয়, তার এই আচরণ পুরোটা নকলও হতে পারে, সেই সম্ভাবনাও আছে শতভাগ।
কিন্তু তবুও আপনি আবেগের বশবর্তী হয়ে তার উপর ভরসা করতে শুরু করেছেন। আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, মানে কোন প্রয়োজনে আপনি সেখানে যাচ্ছেন সেটাও কিন্তু অবলিলায় বলে দিলেন। এই যে কথোপকথন কিসের ভিত্তিতে হচ্ছে, পুরোটাই আবেগে কিংবা অনুভূতির প্রভাবে। আমরা সত্যি এমনই, হুট করে আগে পিছে কিছু না ভেবে কারো কথার জাদুতে প্রভাবিত হয়ে যাই। এমনটা কি হতে পারে না, সেই রিক্সাওয়ালা কথা নেয়ার জন্য এমন সুন্দর অভিনয় করেছে, কিংবা ভবিষ্যতে অন্য কোন কারণে আপনাকে অনুসরণ করতে পারে।
আসলে সম্ভাবনার কথা বললে অনেক কিছুই সম্ভব, আবার পুরো বিষয়টি কাকতালীয়ও হতে পারে, বেচারা রিক্সাওয়ালা সত্যিকারের নিরীহ এবং সাধারণ মানুষও হতে পারে। আসলে পুরো বিষয়টি জাস্ট আপনাদের বুঝানোর জন্য উদহারণ হিসেবে টানলাম, বাস্তবতার নিরিখে পুরোটা আপনারা নিজস্ব বুদ্ধি বিবেচনায় বিচার করবেন। কিন্তু আমি যে আশংকাটা করলাম সেটাকে কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। সুতরাং অনেক ক্ষেত্রেই আমাদের ভেবে চিন্তা কথা বলা উচিত, অনেক ক্ষেত্রেই আমাদের সিদ্ধান্ত নেয়ার আগে বাস্তবতা বিচার করা উচিত।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




