জীবনের গল্প || সমাধান সর্বদা সম্মুখেই থাকে

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। কিছুটা দুশ্চিন্তা এবং কিছুটা অস্থিরতার সাথে সময় অতিবাহিত করছি। আসলে বর্তমান প্রেক্ষাপটে এমনটা হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের চারপাশের ঘটনাসমূহ আমাদের নানাভাবে প্রভাবিত করে এবং যার কারণে আমাদের মানসিকতার পরিবর্তনও ঘটতে পারে। অবশ্য এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটা লেখা আমি এর আগেও শেয়ার করেছিলাম, তাই আজকে নতুন করে এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। বরং আজকে অন্য কিছু নিয়ে কথা বলবো।

হ্যা, আমাদের বাস্তব জীবনে এমন নানা বিষয় থাকে, নানা ঘটনা প্রবাহ থাকে, যা নিয়ে হয়তো মাঝে মাঝে আমরা খুব বেশী অস্থির হয়ে যাই আবার মাঝে মাঝে সেগুলোকে খুব একটা পাত্তা দিতে চাই না। পুরো বিষয়টি কিন্তু আমাদের নিজস্বা মানসিকতার উপর নির্ভর করে। তবে একটা বিষয় এখানে আছে যেটা নিয়ে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি না বা করার চেষ্টা করি না। অথচ সেই বিষয়টিও খুবই স্বাভাবিক এবং সাধারণ মানসিকতা নিয়ে সেটার সমাধান বের করা যায়। ঐ যে বললাম, মাঝে মাঝে আমরা স্বাভাবিক থাকি আবার মাঝে মাঝে অতি গুরুত্ব দিয়ে আমরা অস্বাভাবিক হয়ে যাই।

geralt-hand-4682752_1280.jpg

আসলে প্রতিটি সমস্যা আসার সাথে সাথে সেটার সমাধানও কিন্তু নিয়ে আসে। একটা বিষয় মাথায় রাখতে হবে সমাধানহীন কোন সমস্যা এই পৃথিবীতে আসে না। দেখুন সমাধান না থাকলে সেটা আর সমস্যা থাকে না, সেটাই সমস্যা যেটার অবশ্যই একটা সমাধান আছে। সুতরাং আমরা সামনে থেকে কিংবা পিছন হতে যত সমস্যার পড়ি না কেন? প্রতিটি সমস্যার নিশ্চিত সমাধান আছে। কিন্তু আমাদের মানসিকতা কিংবা অস্থিরতা সেগুলোকে বের করার সুযোগ দেয় না, সেগুলোকে খুব সহজেই চিহ্নিত করার সুযোগ দেয় না। এর জন্য প্রকৃতপক্ষে আমরা দায়ী।

সমস্যা মানেই ঘাবড়ে যাওয়া নয় বরং সমস্যা মানেই নিজের আত্মবিশ্বাসকে সঠিক অবস্থানে ধরে রাখতে পারার সাহসিকতা। সমস্যা আপনার সামনে আছে তার সাথে সাথে এটার বুঝতে হবে যে সমাধানও আপনার সামনে আছে। সুতরাং প্রথমেই অন্যের দিকে না তাকিয়ে সমস্যার দিকে তাকাতে হবে, সেটাকে সম্মুখ দিক হতে বুঝতে হবে, তার গভীরে প্রবেশ করতে হবে। কারণ সমস্যাটা আপনার সম্মুখে এসেছে এবং সেটার সমাধান আপনাকেই বের করতে হবে। যদি এই মানসিকতা ধরে রাখা যায় তাহলে আপনার আত্মবিশ্বাস আপনাকে সমাধান খোঁজার ক্ষেত্রে সাহস যোগাবে।

কিন্তু শুরুতেই যদি আপনি সেটাকে দেখে ভয় পেয়ে যান, নিজের আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলেন এবং সমাধানের আশায় অন্যদের উপর নির্ভরশীল হতে শুরু করেন, তাহলে আপনার সাহস আপনাকে পথ দেখাবে না বরং উল্টো দিকে নিয়ে যাবে। যেখানে সমাধান আসবে না বরং আপনি আরো বেশী কমজোর হতে থাকবেন, আপনার মনোবল আরো বেশী নষ্ট হতে থাকবে এবং মানসিকতার দিক হতে আপনি ভেঙ্গে পড়বেন। আজকাল আমাদের সাথে এই বিষয়গুলোই ঘটছে বেশী বেশী, কারণটা নিশ্চয় এতোক্ষণে পরিস্কার হয়ে গেছে আপনার কাছে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...