জীবনের গল্প || ক্ষমতার দাম্ভিকতা

in আমার বাংলা ব্লগ11 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপের ভিন্ন ভিন্ন স্বাদের কারণে কিছুটা বদ হজমের স্বীকার হচ্ছি হি হি হি। সত্যি বলছি আমি খুব একটা সহনীয় শরীর তৈরী করতে পারি না। মানুষ কিভাবে যেন সবটায় অভ্যস্থ হয়ে যায়। কিন্তু জীবনের এতোটা বয়সের মাঝে এসেও কেন জানি একটু এদিক সেদিক হলেই নির্জীব হয়ে যাই। হঠাৎ একটু বেশী গরম কিংবা অতি বৃষ্টির কারণে একটু বেশী শীতলতা, আমি মানিয়ে নিতে পারি না।

যেমনটা মানিয়ে নিতে পারি না কিছু কিছু মানুষের অতি বেশী দাম্ভিকতা, তাদের আচার ব্যবহার এতো বেশী দ্রুত পরিবর্তন হয়ে যায়, যা সত্যি খুব বেশী সহ্যকর মনে হয়। আমি খুবই সাধারণ একজন মানুষ, ধীরে ধীরে সবটাতে সহ্য করার চেষ্টা করি, একটা স্বাভাবিক নিয়মের মাঝে নিজেকে খুব বেশী চঞ্চল রাখতে পারি। কিন্তু চারপাশের পরিবেশ কিংবা প্রকৃতি একটু ভিন্ন রূপে হাজির হলেই আমি সেটাকে মানিয়ে নিতে পারি না, কেমন জানি একটু বেশী অস্বস্তিকর মনে হয় এবং নিজেকে খুব বেশী দুর্বল ভাবতে শুরু করি দেই।

jplenio-light-bulb-3535435.jpg

তো, সেই মানুষগুলোর এমন দ্রুত পরিবর্তন হওয়ার কারণ একটা আর সেটা হলো হঠাৎ ক্ষমতার স্বাদ পাওয়া। আমি এমন অনেক মানুষ দেখেছি মুহুর্তের মাঝেই নিজের রূপ পরিবর্তন করে ফেলার। আবার মুহুর্তের মাঝেই নিজেকে নিস্তেজ করে দেয়ার। হঠাৎ কোথায় গিয়ে হট্টগুলো শুরু করে দিলো, যখন সেখানে তার মতের অনেক মানুষের উপস্থিতি থাকে তখন তারা ক্ষমতার দারুন একটা প্রভাব দেখানোর চেষ্টা করে, কিন্তু যখন ঠিক তার উল্টোটা ঘটে তখন তাদের মাঝে নিদারুণ একটা হতাশা ফুটে উঠে।

আসলে কোন কিছু নিয়েই অতি বড়াই করা উচিত না, এটা প্রকৃতির একটা অলিখিত নিয়ম। আপনি যখনই কোন কিছু নিয়ে অতি বড়াই করবেন, অতি রঞ্জিত কিছু করার চেষ্টা করবেন, হয়তো সাময়িকভাবে আপনি সেখান হতে কিছু ফায়দা হাসিল করতে পারবেন কিন্তু দীর্ঘ সময়ের মাঝে আপনি সেটা নিয়ে দারুনভাবে আফসোস করতে বাধ্য হবেন। কারণটাও আমাদের সবার জানা, ক্ষমতা কিংবা শক্তি চিরস্থায়ী নয়, এটা গতিশীল একটা বিষয়, আজকে আপনার কাছে তো পরের দিন অন্য কারো কাছে চলে যাবে।

সুতরাং আমাদের উচিত একটা সুন্দর কিংবা স্থিতিশীল অবস্থা বজায় রাখা, ক্ষমতার অতি দাপটে চারপাশে থাকা মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার না করা। কারণ তাদের নিয়েই আমাদের চলতে হবে, তাদের সাহচর্যই আমাকে নানাভাবে উপকৃত করবে। তাই অস্থায়ী ক্ষমতার বড়াই কিংবা দম্ভ না করে, নিজের স্বাভাবিক অবস্থা ধরে রাখাটা বেশী জরুরী এবং এটার সুফলও দীর্ঘ মেয়াদী হয়ে থাকে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Welako

@hafizullah

হ্যালো hafizullah! 📸 যদি তুমি ফটোগ্রাফি পছন্দ কর, তাহলে WelSnap দেখে নাও – Steem ব্লকচেইনের ফটো অ্যাপ্লিকেশন। তুমি শুধুমাত্র আসল, লাইভে তোলা মুহূর্তগুলি শেয়ার করো, নিজেই নির্ধারণ করো যে তোমার অবস্থান কতটা দৃশ্যমান হবে, এবং ছবিগুলি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার জন্য শুধুমাত্র নিজের জন্য সংরক্ষণ করতে পারো। প্রতিটি ফটো যা তুমি আপলোড করো, আমি তাতে একটি ভোট দিই – আমি প্রতিদিন চেক করি। এবং প্রতিটি আপলোড করা ফটো স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাসিক লটারিতে প্রবেश করে: সমস্ত ফটো থেকে একটি বেছে নেওয়া হয়, যা ১০০ STEEM জিতে। অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও তথ্য এখানে পাবেন: https://welako.app/@greece-lover/welsnap-the-photo-app-that-shares-real-moments-and-belongs-to-you-20260720164757 আগ্রহী? 👉 welako.app/snap


গত কয়েক মাস ধরে আমি Steem-এ একজন Witness হিসেবেও সক্রিয় — বর্তমানে #42 স্থানে, নিজস্ব সার্ভার এবং ব্যাকআপ সহ। আমার লক্ষ্য হল অন্যদের সাথে মিলে এই সিস্টেমটি উন্নত করা, যাতে কোর্স টেকসইভাবে বৃদ্ধি পায় এবং আমরা সবাই এই ব্লকচেইনে একটি ভবিষ্যৎ পাই। যদি আমার এই প্রতিশ্রুতি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমার Witness ভোটের জন্য কৃতজ্ঞ হব।

এক ক্লিকে ভোট দিন ↗


If you don't want to receive more comments like this, you can opt out here: https://welako.app/welpromo/optout?token=7d4c2c3bc0e1df403fb94945906576631653a0b6446696f2cefe7ece4a4c5342&u=hafizullah

Not interested? Click the link above or simply reply STOP under this comment.

Note: If you don't reply to this comment, it will be automatically removed within a week.