জীবনের গল্প || ভরসার শেষ সীমানা

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে পায়ের যন্ত্রণা নিয়ে এখনো বেশ অস্বস্তিতে রয়েছি, যদিও ফিজিওথেরাপিস্ট আশ্বস্ত করে যাচ্ছেন সব ঠিক হয়ে যাবে। আসলে আমাদের এই বাস্তব জীবনে নানা সময়ে নানা অবাস্তব আস্বস্তে আমরা নিদারুণ চঞ্চল হয়ে উঠি, হৃদয় দারুণভাবে ব্যাকুলতায় ভরে যায়। অনিশ্চিত এই জন্য বললাম, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানি না, আগামীকাল কি ঘটবে সেই বিষয়েও আমরা আগাম কোন সতর্কতা পাই না।

যার কারণে অনেকেই আমাদের অনেকভাবে, বিশেষত নানা বিষয়ে আমাদের নিয়ে ভবিষ্যৎ বাণী করে, আমাদের কর্ম কিংবা বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে তাদের এই আগাম বার্তা। আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু সম্পর্কে আইডিয়াও করতে পারি, বিশেষত নিজের বিষয়ে যখন অন্যরা একটু বেশী বাড়াবাড়ি করে ফেলেন। কিন্তু তবুও আমরা কি তাদের অবিশ্বাস করি? তাদের প্রতি কি আমাদের অনাস্থা প্রকাশ করি? না, করি না। কেন করি না? এটাই হলো ফ্যাক্ট। কারণ আমরা ভালোবাসি নিজেদের সুন্দর ভবিষ্যতের কথা শুনতে।

stevepb-leaf-409258.jpg

চাই সেটা মিথ্যা হোক কিংবা ভুলভাল হোক, তবুও সেগুলো আমাদের কাছে ভালো লাগে। অন্যের মুখে সেই শব্দগুলো আমাদের দারুনভাবে চঞ্চল করে দেয়, হৃদয়ের মাঝে এক ধরণের উষ্ণতা তৈরী হয়, আর সেই উষ্ণতায় আমরা দীর্ঘক্ষণ উষ্ণ থাকতে চাই। এটাই হলো মুল বিষয়। আমরা অনেক ক্ষেত্রেই জেনে শুনে এমনটা করি। ভুল জানার পরও কিংবা এটা অসম্ভব বুঝতে পারার পরও আমরা সেগুলো শুনতে পছন্দ করি কিংবা সেগুলো আমাদের কাছে ভালো লাগে। এমন ক্ষেত্রেই দেখবেন, একজন রুগী নানা কারণেই হয়তো বুঝতে পারেন, তার সমস্যাটি সমাধান হবে না।

কিন্তু তবুও সে বার বার ডাক্তার এর কাছে যায়, তার মুখে শুনতে চায় যে সে এক সময় ভালো হয়ে যাবে। তার সমস্যাটি আর থাকবে না। এই আশ্বস্ত তাকে দারুণভাবে প্রফুল্ল রাখতে পারে। যদিও সে জানে তার সমস্যার সমাধান আদৌ সম্ভব না, এটা একটা নিছক কল্পনা। কিন্তু তবুও তার হৃদয় আশার সীমানায় ভাসতে চায়। এটাই বাস্তবতা, আমরা শূন্যের মাঝে ভাসতে পারি না, সেটা আমাদের পক্ষে সম্ভবও নয় কিন্তু তবুও আমরা কল্পনা করি, শূন্যের সীমানায় ভেসে বেড়াই, রংধনুর রংয়ে নিজেদের রাঙানোর চেষ্টায় কোন কমতি করি না।

এই বাস্তবতা হতে আমরা বেড়িয়ে আসতে পারবো না, কারণ আমাদের সমাজ ব্যবস্থা এবং চারপাশে চলমান ধাপগুলোকে আমরা ছিন্ন করতে পারি না। আর এই কারণেই ক্রিয়াশীল থাকা এই সকল ভুলভাল বিষয়ের উপর আমাদের অনাস্থা প্রকাশ করতে পারি না, সেটা সম্ভবও না। তাই কল্পনায় হোক কিংবা দিবাস্বপ্ন হোক, আমরা ভরসা পেতে ভালোবাসি, শূন্যের মাঝে ভাসতে ভালোবাসি। পরে কি হবে সেটা নিয়ে হয়তো খুব একটা চিন্তা করি না, বরং বর্তমান সময়টাকে আলোকিত করতে চাই, সেটা ভুলভাবে হোক কিংবা মিথ্যার আলোয় হোক।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png