আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ8 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সমস্যাগুলোকে নিয়ে ভালোই থাকার চেষ্টা করছি। সামনে আরো একটা ধর্মীয় উৎসব আসছে, মোটামুটি সবাই একটা ব্যবস্থা শুরু করে দিয়েছেন। আমিও ব্যস্ত হয়ে উঠবে তবে অফিস ছুটির পর। কারণ অফিস ছুটির আগে আবার একটু কাজের চাপটা বেশী থাকে আমার। মোটামুটি চলমান সবগুলো কাজ শেষ পর্যায়ে এনে, একটা সুন্দর অবস্থানে পৌঁছে দিতে হবে, এটা অবশ্য আমরা সবাই মিলেই করবো। যাতে অফিস ছুটির শেষে বাড়তি কোন চাপ না পড়ে যায়। প্রতি বছরই এমনটা হয়ে থাকে।

যাইহোক, আজকে ছুটির দিন মানে একটু বিশ্রামের দিন, হ্যা, এটা সম্ভব হয় তখনই যখন আমরা মোটামুটি সুস্থ থাকি কিন্তু অসুস্থ থাকা অবস্থায় এটা একদমই সম্ভব হয়ে উঠে না। সেটা নিয়ে আরেকদিন লিখবো, তবে আজকে যেটা নিয়ে লিখবো সেটা অবশ্যই আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা বিবাহিত এবং আমাদের সন্তানাদি রয়েছে। আজকে সকালেই প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, নিউজটা অবশ্য ফিচার করা হয়েছে। কারণ এর গুরুত্ব, তার সাথে এটা পড়ে আমরাও যেন একটু সচেতন হওয়ার চেষ্টা করি।

jcpp72-people-5667416_1280.jpg

বিগত দুই বছর ধরে ঢাকা সিটির ভেতর কয়েকটি স্কুলে একটা গবেষণা করা হয়েছিলো, সেটার একটা প্রতিবেদন এবং তার সাথে সাথে এর ভয়াবহতা থুরে ধরা হয়েছে সেখানে। সাধারণত যে কোন গবেষণাধর্মী প্রতিবেদন আমরা পড়তে ভালোবাসি, কিন্তু সেটা পড়ার পর যদি আমরা আরো বেশী আতংকিত হয়ে যাই, তাহলে বুঝতে হবে রিপোর্টটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ । মূল বিষয়টা হলো আমাদের শিশুরা দীর্ঘ সময় ধরে ডিজিটাল স্ত্রিনে আটকে থাকছে, এটার সাইড ইফেক্টটা বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এর ফলে মানসিক কি কি সমস্যার সৃষ্টি হতে পারে সেটা উপস্থাপন করা হয়েছে।

হ্যা, এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ আছে, সেগুলোও তারা উপস্থাপন করেছেন। কারণগুলো যাইহোক, শিশুরা দীর্ঘ সময় ধরে যে স্ক্রিনে আটকে থাকছে সেটা আমাদের জন্য মোটেও সুখকর হচ্ছে না, তাদের জন্য খুবই মারাত্মক এটা। কিন্তু এর সাথে আরো একটা বিষয় উঠে এসেছে সেটা হলো বাবা-মা মানে বাড়ির বয়স্করাও কিন্তু নানা কারণে সেই স্ক্রিনে আটকে থাকছে। থাক সে কথা, বরং শিশুরা যে এর কারণে কতটা বিপদের মুখে পড়তে যাচ্ছে তার একটা ভয়াবহ চিত্র সেখানে উপস্থাপন করা হয়েছে, যা আমাদের জন্য খুবই বিপদজনক এক পরিস্থিতির সৃষ্টি করছে।

দেখুন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ সেটা আমরা সবাই জানি, এখন এই শিশুরাই যদি আগামী দিনগুলোতে সুস্থ থাকতে না পারে, তাহলে শুধু তাদের নয় বরং আমাদের পুরো জাতির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটু চিন্তা করে দেখুন। হ্যা, আমরা হয়তো চাইলেই সাথে সাথে এখান হতে শিশুদের ফিরিয়ে আনতে পারবো না, তবে একটা কার্যকর পদক্ষেপতো নিতে পারবো, ধীরে ধীরে তাদের এই অভ্যেস হতে দূরে সরাতে পারবো, যদি একটু সুন্দরভাবে এবং পরিকল্পনা মাফিক কোন কার্যকর পদক্ষেপ নিতে পারে তাহলে অবশ্যই সেটা সম্ভব।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png