জীবনের গল্প || সামাজিক হওয়া প্রয়োজন

in আমার বাংলা ব্লগ4 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শারীরিক ও মানসিক উভয় দিক হতে সুস্থ আছি সেটা অবশ্য বলতে পারছি না। কারণ আমাদের অবস্থান এবং সামাজিক পরিস্থিতি সেটা নিশ্চিত হতে দেয় না। আমি অবশ্য সামাজিকতা নিয়ে একটু বেশী হৈ চৈ করে থাকি, এটা নিয়ে আমার ভয় হয় মাঝে মাঝে পরে না আবার সবাই আমাকেই অসামাজিক ভাবতে শুরু করে দেয় হি হি হি।

দেখুন, দূর্নীতি নিয়ে কমবেশী আমরা সবাই কথা বলি, যারা দূর্নীতি করে কিংবা সমর্থন করে দেয় তাদের আমরা একদম তুলোধুনো করে ছাড়ি। কিন্তু এতো কিছুর পরও কি আমাদের সমাজ হতে দূর্নীতি হ্রাস পেয়েছে? বন্ধ করা তো দূরের কথা আগেতো সেটার লাগাম টেনে ধরতে হবে, লাগাম টেনে ধরতে পারলেই সেটাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে আমাদের। কিন্তু কিসের কি, আমরা না পেরেছি লাগাম টানতে, না পেরেছি সেটা বন্ধ করার একটা ব্যবস্থা করতে, আফসোস!

antranias-person-6076771.jpg

কিন্তু কথা হলো কারা দূর্নীতি করে, কোন শ্রেণীর মানুষ এরা? এরা কি আমাদের সমাজেই বসবাস করে নাকি ভিন্ন কোন গ্রহ হতে এরা এসে দূর্নীতি করে তারপর আবার দিনশেষে চলে যায়? না, এটা অন্য কোন গ্রহের নয় বরং এরা আমাদের সমাজেরই লোক, আমাদের চারপাশেই থাকে। তাহলে? আমরা কেন এদের বয়কট করতে পারি না? যেটা আইন দ্বারা করা যায় না সেটা খুব সহজেই সামাজিকভাবে করা যায়, এই একটা উদ্যোগ কিন্তু খুব সহজেই সমস্যার সমাধান এনে দিতে পারে, তবে কথা থাকে কিন্তু।

যে কোন ক্ষেত্রে সমাজের সামাজিকতার প্রভাব সবচেয়ে বেশী পড়ে থাকে, আমরা সেটা জানি কিন্তু অনেক ক্ষেত্রে সেটা মানি না। কারণ যারা দূর্নীতি করে কিংবা তাদের সহযোগিতা করে তারা সবাই আমাদের আপনজন, আমরা দূর্নীতির মাধ্যমে অর্জিত সেই টাকার সুবিধা ঠিক নিচ্ছি আবার অন্য দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দূর্নীতির বিপক্ষে বড় বড় লেকচার ছাড়ছি। বাস্তবতার নির্মম সমীকরণ এখানেই লুকিয়ে আছে, সুবিধা কিংবা স্বার্থের মায়াজাল এখানেই বিস্তৃত।

সুতরাং আমরা চাইলেই এটা বন্ধ করতে পারি কিন্তু সেটার জন্য আমরা কতটা স্বার্থ জলঞ্জলি দিতে পারবো আগে সেটা বিবেচনায় রাখা দরকার। সমাজের প্রতিষ্ঠিত সমস্যাগুলোর সমাধান কঠিন নয় যদি আমরা আগ্রহী হই। কিন্তু যদি আমরা আগ্রহী না হই তাহলে সরকার শত চেষ্টা করেও সেগুলোকে হ্রাস করতে পারবে না, এটাই এই মুহুর্তে সবচেয়ে বড় এবং কঠিন সত্য।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png