জীবনের গল্প || স্বার্থের সীমানায় আর্তনাদ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। কর্ম চঞ্চলতায় আরো বেশী কার্যকর থেকে মানবিক হওয়ার চেষ্টা করে যাচ্ছি। যদিও সময় অসময়ে মানবিক হওয়াটা খুব বেশী কষ্ট কর হয়ে যায়। দেখুন আমাদের চারপাশে থাকা মানুষগুলো নানা কারণে আমাদের মানবিক হওয়ার পথ বন্ধ করে দেয়, স্বার্থের টান যেখানে উজ্জ্বল থাকে সেখানে বিনা স্বার্থে কে কার প্রতি মানবিক হবে? এটা শুধু একটা প্রশ্ন নয় বরং বর্তমান সময়ের জন্য সেরা বাস্তবতা।
তাই আপনি চাইলেই এই পরিবেশে খুব বেশী সময়ের জন্য মানবিক থাকতে পারবেন না, চারপাশের মানুষগুলো বিনা স্বার্থে কাউকে মানবিক হতে দিবে না। আপনি যত বেশী চেষ্টা করবেন মানবিক হওয়ার, আপনার চারপাশের মানুষগুলোর রূপ ততো দ্রুত পরিবর্তন হতে থাকবে, ততো দ্রুত আপনার পাশের মানুষগুলোর হাসি পরিবর্তন হয়ে যাবে, আপনাকে অনেক বেশী চিন্তিত করে তুলবে, আপনার মনে হাজার প্রশ্ন জাগ্রত করে দিবে। কারণ তারা সর্বদা তাদের স্বার্থ হাসিল করতে চাইবে, আর সেখানে আপনি কিভাবে বিনা স্বার্থে অন্যের জন্য মানবিক থাকবেন।
প্রসঙ্গক্রমে একটা কথা মনে পড়লো, বলেই দেই সেটা। নিজের যোগ্যতার চেয়ে যারা অনেক নিচু কিংবা যাদের যোগ্যতা আপনার সমান না, প্রয়োজনে তাদের পাশে রাখুন, তাদের সহযোগিতা করুন। আর যাইহোক তারা আপনার সাথে গাদ্দারি করতে সাহস পাবে না, তারা আপনার সাথে বেঈমানী করতে পারবে না, তারা অন্তত আপনাকে মূল্য দেয়ার চেষ্টা করবে। যারা আপনার সমান কিংবা আপনার তুলনায় বেশী, তারা সম্মান তো দিবেই না বরং আপনাকে ছোট করার চেষ্টা করবে এবং অবমূল্যায়ন করবে।
এই বাস্তবতায় আপনি যখনই মানবিক হওয়ার চেষ্টা করবেন আপনার চেয়ে উঁচুতে যারা থাকবেন তারা চেষ্টা করবেন আপনাকে থামিয়ে দিতে, আপনাকে চাপের মাঝে রাখতে যাতে আপনি তাদের চেয়ে বেশী উপরের দিকে যেতে না পারেন। তারা হয়তো তাদের অবস্থান হতে নিজেদের স্বার্থের কথা চিন্তা করবে, কিন্তু আপনাকে আপনার অবস্থান হতে ভুলেও মানবিক হতে দিবে না। আপনি হয়তো চিন্তা করতে পারেন, আমি মানবিক হলে দোষের কি? এটা আপনার নিজস্ব ভাবনা কিন্তু অন্য লোকগুলো তো সেভাবে চিন্তা করবে না।
তারা তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করবে, তাদের সার্কেলে অন্য কাউকে তারা মানবিক হতে দিবে না। সুতরাং আপনি ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে চাইলে কি হবে, তারা সেটা করতে দিবে না তাদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য। আমাদের বর্তমান সমাজে চারপাশের পরিবেশটা দেখলেই এর বাস্তবতা দেখতে পারবেন। স্বার্থের এই দুনিয়ায় কেউ বিনা কারণে কাউকে মানবিক হতে দিতে চায় না, এই বাস্তবতা নিয়েই আমরা টিকে আছি স্বার্থের সীমানায়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




