জীবনের গল্প || অনিশ্চয়তার মাঝে খুঁজি নিশ্চয়তার ঘ্রাণ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেকে আরো বেশী গতিশীল থাকার চেষ্টা করছি। যদিও সময় আমাদের সবাইকে সমান তালে এগিয়ে যেতে কিংবা গতিশীল থাকার সুযোগ দেয় না। কিন্তু তবুও আমাদের যার যার অবস্থান হতে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেকে এ্যাকটিভ রাখার চেষ্টা করতে হয়। সত্যি বলতে সময় এবং অবস্থান দুটোই এক অনিশ্চিত বিষয়, কখন- কোথায়- কিভাবে- সেটার পরিবর্তন হয়ে যাবে সেটা আমরা কেউ বলতে পারি না।
কিন্তু একটা বিষয় হয়তো আমরা ঠিক বুঝতে পারি আর সেটা হলো সব কিছুই অনিশ্চিত, এই দুনিয়ায় কোন কিছুই নিশ্চিত হতে পারে না। সকালে যা দেখছি বিকেলে সেটা নাও থাকতে পারে না, আজ যেটা কালো কাল সেটা নিমিষেই সাদা হয়ে যেতে পারে। সুতরাং নিশ্চিত বলে কিছু আছে সেটা আমরা কেউ মানতে পারি না। অন্তত এতটুকু সবাই বুঝি, অতি চালাক কিংবা বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই এখানে। অথচ আশ্চার্যজনক হলেও বিষয়টি সত্য যে, আমরা মানুষরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও কিংবা বুদ্ধিমানের একাধিক সার্টিফিকেট নিয়েও আজ ভিন্ন কিছু প্রত্যাশা করি।
আর সেটা হলো ব্যবসায়ী তার ব্যবসায়ের মুনাফা সব সময় নিশ্চিত চান, রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বদা নিজের ক্ষমতার নিশ্চয়তা চান, প্রশাসন সর্বদা নিজেদের সেরা সুবিধার নিশ্চয়তা চান, আমরা জনগন সব সময় সুষ্ঠু সুন্দর পরিবেশের নিশ্চয়তা চাই, সর্বক্ষেত্রে সব কিছুর জন্য আমরা কেমন জানি পাগলপারা হয়ে গেছি, নিজেদের অবস্থানের নিশ্চয়তা চাই। এটা আসলেই খুবই অবাক করার বিষয়, আমরা জানি বালির বাধ খুব অল্প সময়ের জন্য টিকে থাকতে পারে, সেটারও আবার কোন গ্যারান্টি নেই।
সবচেয়ে বড় কথা হলো, আমি বা আমরা যে আগামীকাল বেঁচে থাকতে পারবো সেটার গ্যারান্টি কে দিয়েছে? সেই নিশ্চয়তা আমরা কোথায় পেলাম? আজব দুনিয়ার আজব সৃষ্টি এই আমরা মানুষরা, কারণ আমাদের বিবেক বুদ্ধি সবাই আছে, আমরা অনেক কিছুই মুহুর্তের মাঝেই বুঝতে পারি, বাস্তবতার আলোকে অনেক কিছু যেমন কল্পনা করতে পারি ঠিক তেমনি অনেক কিছু উপলব্ধি করতে পারি। অথচ সেগুলোর সুন্দর বাস্তবায়ন আমাদের দ্বারা হয় না, আমরা সেটা করতে পারি না, কারণ আমরা সেখাকে কেন জানি বোকা সেজে যাই।
না বুঝার মতো করে সব কিছু ভুলে যাই। অদ্ভুত এক সমীকরণে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাই। চাই সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, চাই সে ব্যবসায়ী হোক, চাই সে সাধারণ জনগন হোক, সবার ক্ষেত্রে একই বৈশিষ্ট্য। সুতরাং দিন শেষে আপনি আমি কি পেলাম আর কি হারিয়ে ফেললাম, সেটা নিয়ে খুব বেশী বাড়াবাড়ি না করে বরং যা কিছু পেয়েছি কিংবা যা কিছু কাছে আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে একটু বেশী মনোযোগি হওয়া উচিত, নিশ্চিয়তা নিয়ে অহেতুক সাংঘর্ষিক কিছু ঠিক হবে না।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




