জীবনের গল্প || বিব্রতকর শিক্ষা
হ্যালো বন্ধূরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে এখন পর্যন্ত বলতে পারছি, আগামীকাল কি হবে সেটা একদমই অনিশ্চিত। কারণ স্বার্থ এবং ক্ষমতার অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আমরা বুঝে কিংবা নু বুঝেই হোক, সেই ধ্বংসের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। সুতরাং যে কোন সময় যে কোন দূর্ঘটনা ঘটে যেতে পারে।
হ্যা, মাঝে মাঝে কিছু ঘটনা আমাদের অবাক করে দেয়, আমাদের ভাবনাগুলোকে উলট পালট করে দেয় এবং তারপর পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শেখায়। কিন্তু আমরা কি সেই শিক্ষাটা জীবনের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, না সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আরো বেশী সচেতন হতে পারি? আমার দৃষ্টিকোন হতে জানতে চাইলে সেটার উত্তর হবে না। আমরা আসলেই এই জাতীয় কোন অভিজ্ঞতা কাজে লাগে চরমভাবে ব্যর্থ।
আপনাদের বিষয়টি হয়তো বলতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে আমি শতভাগ ব্যর্থ। আচ্ছা একটা ঘটনা খোলে বলি, সামনে ঈদ তাই ঢাকা শহরের মাঝে একটা জিনিষ ব্যাপকভাবে বেড়ে যাবে। এটা কিন্তু অন্তত আমরা যারা ঢাকা শহরের মাঝে থাকি, তারা বেশ ভালোভাবেই জানি, এমন অনেক দৃশ্য প্রতিদিন কোন না কোনভাবে আমরা প্রত্যক্ষও করি। কিন্তু তারপর কি? আসলে দিনশেষে আমরা সবাই যার যার অবস্থানে থাকি, সেখান হতে একটুও নড়তে পারি না।
গতকাল সন্ধ্যায়, মহাখালীতে আমার সম্মুখেই এক ভদ্র মহিলার ফোন দিয়ে দৌড় দিয়েছিলো একজন। ভদ্র মহিলাকে দেখে মনে হয়েছে উনি চাকুরীজীবী এবং অফিস শেষে বাড়ীতে ফিরছেন। সন্ধ্যার এই সময়টায় ঢাকা শহরের কিছু স্পট আছে যেখানে চুরি কিংবা ছিনতাই একটু বেশী হয়। তাহলে ঢাকা শহরের মাঝে চাকুরী করেও সেই ভদ্র মহিলা এই ভুলটা কিভাবে করলেন?
সব জানাই আমাদের কাজে লাগে না, সব শিক্ষাই আমাদের সচেতন করে না, এটাই বাস্তবতা এবং প্রকৃত সত্য। যেটা আমরা প্রতিনিয়ত নতুনভাবে এবং নতুন করে শিখি কিন্তু তারপর আবার জীবনের ব্যস্ততায় ভুলে যাই। সময়ের সাথে সাথে আমরা যেমন পাল্টে যাই, আমাদের শিক্ষা-দিক্ষাগুলোও কেমন জানি পাল্টে যায়, রংহীন হয়ে যায় এবং নতুন সমীকরণের সম্মুখে দাঁড়িয়ে দেয়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




