জীবন যেখানে যেমন সাজায়
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। সত্যি বলতে জীবন যখন যেভাবে চালায় সেভাবেই নিজেকে রাখার চেষ্টা করছি। সময়ের গতি কিংবা প্রভাবের উপর আমাদের কোন হাত থাকে না, বরং মাঝে মাঝে আমরা জীবন এবং সময়ের গতির উপর অবরুদ্ধ হয়ে যাই, অনেকটাই অসহায়ত্ব বরণ করে নেই। কারণ তখন আমাদের কাছে সেখান হতে বের হওয়ার কোন উপায় থাকে না।
যার কারণে পরিবেশ এবং পরিস্থিতির কাছে আমরা আত্মসমর্পণ করি । তারপর ধীরে ধীরে নিজের মাঝে পরিবর্তন আনার চেষ্টা করি, পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করি। বাস্তবতা হলো, আপনি যতই চেষ্টা করেন না কেন, নিজের অবস্থান কিংবা নিজের স্বাভাবিক বৈশিষ্ট্য সমূহকে কখনোই নিজের মতো করে ধরে রাখতে পারবেন না। এই বাস্তবতাটা আপনি যত তাড়াতাড়ি স্বীকার করবেন নিজেকে ততো তাড়াতাড়ি বাস্তবতার সাথে সংযুক্ত করতে সক্ষম হবেন। হ্যা, এর বাহিরে আপনি থাকতে পারবেন ঠিকই কিন্তু লড়াই করে বিজয়ী হতে পারবেন না।
জীবনের প্রয়োজনে হোক কিংবা বেঁচে থাকার তাগিদেই হোক না কেন, আমরা পরিবর্তন হতে বাধ্য। আমাদের জীবন যেখানে যেভাবে চালাতে চাইবে, প্রয়োজনের কথা মাথায় রেখে আমাদের ঠিক সেভাবেই চলতে হবে। হতে পারে আপনি আজকে যে পেশায় আছেন সেটাতে সুখী কিন্তু এটাতো কেউ নিশ্চিত করে বলতে পারে না যে আগামীতেও সে ঠিক সেই পেশাতেই থাকবে। কথায় বলে না, কেউ দুধ বিক্রি করে মদ কিনে আবার কেউ মদ বিক্রি করে দুধ কিনে, জীবন যেখানে যেমন সাজায়। কেউ ডাক্তার হয়েও লেখক বনে যায়, আবার কেউ ডিফেন্সে থেকেও অভিনয় শিল্পী হয়ে যায়।
এখানে কেউ কাউকে বাধ্য করে না বরং সময়ের প্রভাবে এবং নিজের জীবনের তাগিদে সবাই পরিবর্তন হতে বাধ্য হয়। আজকে যেটা আমার অপছন্দনীয় আগামী দিনে সেটাতে আমি বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেতে পারি। সুতরাং নিজের অবস্থান হতে, নিজেকে অধীক উচ্চতায় নিয়ে অন্যের পেশাকে কখনোই তুচ্ছ করাটা ঠিক না, অন্যের প্রয়োজনকে কখনোই অবজ্ঞার চোখে দেখা উচিত না, বরং সেখানেও সহমর্মিতা থাকা প্রয়োজন।
মাঝে মাঝে আমার কাছেও অবাক লাগে, একজন রিকসা চালক কতটা পরিশ্রম করে, একজন কামার কতটা ধৈর্য সহকারে নিজের দক্ষতা প্রকাশ করে, একজন মুচি কতটা আন্তরিকতা নিয়ে অন্যের প্রয়োজনে গুরুত্ব দিয়ে কাজ করে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান হতে অন্যের এই অবদানগুলোকে যথাযথ গুরুত্ব দিতে পারতাম, তাহলে হয়তো আমাদের সামাজিক অবস্থানটা একটু হলেও ভিন্ন হতো, একটু হলেও সুখকর হতো।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...






