জীবনের গল্প || মা দিবস
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। তবে আপাদত হাঁটা বন্ধ রাখতে হচ্ছে, কিছু সময়ের জন্য ফুল বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন আমার ফিজিওথেরাপিষ্ট, যদিও চাকুরি করার সুবাদে আমাদের ফুল বিশ্রাম নেয়ার সুযোগ খুবই সীমিত। তাছাড়া সামনে যেহেতু ঈদের লম্বা ছুটি আসছে সেহেতু এই মুহুর্তে ফুল বিশ্রাম নেয়ার সুযোগ একদমই নেই বললে চলে। তবুও যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করছি।
গতকাল ছিলো বিশ্ব মা দিবস, যদিও কিছু দিবসের নির্দিষ্ট কোন দিনক্ষণ লাগে না, কারণ সেগুলো সর্বদা হৃদয়ের সাথে সংযুক্ত থাকে। তবে আধুনিক সভ্য এই জগতে আমরা হয়তো সেইখানেও কিঞ্চিত বেয়াদবি করছি। কারণ আধুনিক শিক্ষা আমাদের মানসিকভাবে শিক্ষিত করতে পারে নাই। না হলে এই সভ্যতার মাঝেও বৃদ্ধাশ্রমের সংখ্যা কিভাবে বাড়ে? কেন সেখানে অযত্নে কিংবা অবহেলায় কারো কারো সময়ের প্রহর নির্মমতার সাথে কাটে, কেন সেখানে কেউ কেউ জীবনের মায়া ত্যাগ করে পরপারে যাওয়ার অধীর আগ্রহে বসে থাকে।
বিশ্ব মা দিবসে হয়তো আমরা সবাই যার যার অবস্থান হতে মাকে নিয়ে নানা ধরনের বাণী শেয়ার করেছি, নিজেদের ভালোবাসা কিংবা অনুভূতি শেয়ার করার চেষ্টা করেছি। কিন্তু কে জানে, সেখানে কয়জনের ভালোবাসা প্রকৃত ভালোবাসা ছিলো? কে জানে সেখানে কয়জনের অনুভূতি শতভাগ আসল ছিলো? আমাদের আজকালের ভালোবাসা তো শুধুমাত্র মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, প্রকৃত ভালোবাসা প্রকৃত জায়গায় কখনো প্রকাশ পায় না, বাহিরে ফিটফাট আর ভেতরে একদম সদরঘাট, অনেকটা সেই রকম হয়ে গেছে।
না সবাই খারাপ না, তবে এর মাঝেও প্রকৃত সন্তানও আছে। যারা জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না, যে কোন সময় যে কোন ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত থাকে। হয়তো এমন সন্তানদের কারণেই মায়েদের ভালোবাসা এখনো টিকে আছে, তাদের নিঃশ্বাস এখনো সেই সকল সন্তানদের স্পন্দিত করে। হয়তো তাদের কারণেই মায়েরা এখনো তাদের আচঁল ছড়িয়ে রাখে জমিনে, হয়তো তাদের দোয়ার বরকতেই এখনো পৃথিবীর আলো-বাতাস নিরাপদে প্রবাহিত হয়, হয়তো ....... অনেক কিছুই হচ্ছে শুধুমাত্র তাদের কারণে। শেষ করছি নিজের কবিতার কয়েকটি লাইন দিয়ে- সুস্থ-সুন্দর-নিরাপদে থাকুক প্রতিটি মা।
মায়ের আঁচল আছে বলেই
পৃথিবী এতোটা শোভন,
মায়ের ভালোবাসা আছে বলেই
পৃথিবী এতোটা আপন,
মা, মায়ের স্পর্শ, মায়ের আদর,
আলোকিত করে সমগ্র ভুবন।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




