জীবনের গল্প || নীতি বাক্যের সামনে পিছনে

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও সব সময় সত্যটা সঠিকভাবে প্রকাশ করতে পারি না, কারণ আমরা কিছু বলার আগে বিশেষ করে নিজের সম্পর্কে কিছু বলার আগে অনেক কিছু চিন্তা করি, কোনটা প্রকাশ করা ঠিক হবে আর কোনটা ঠিক হবে না, এই রকম দ্বিধাদ্বন্ধে পড়লে আমরা অধিকাংশ ক্ষেত্রে সত্যটা প্রকাশ না করে বরং মিথ্যাটাকে বেশী প্রকাশ করি। বাস্তবতা আমাদের কেন জানি সত্যটাকে লুকিয়ে রাখতে এবং মিথ্যাটাকে বেশী প্রকাশ করতে অনুপ্রেরণা দেয়।

আসলে জীবনের সব শিক্ষাই যে আমাদের কাজে লাগে সেটা কিন্তু ঠিক না বরং বেশীর ভাগ ক্ষেত্রে আমরা সেগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হই। দেখুন সত্যটাকে আমরা কিন্তু সত্য হিসেবেই স্বীকৃতি দেই কিন্তু জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে অস্বীকৃতি জানাই এটাই আমাদের সমস্যা। লক্ষ্য করলেই দেখতে পাবেন, ডাক্তার আপনাকে ধুমপান না করার জন পরামর্শ দিচ্ছেন, অথচ একটু পরই দেখবেন আপনার সম্মুখেই সে ধুমপান করছে। এখান থেকে আপনি কোনটা শিক্ষা হিসেবে গ্রহণ করবেন, উনার পরামর্শ নাকি ধুমপানের ক্ষতিকর বিষয়গুলো?

man-10080453_1280.jpg

প্রশ্নের উত্তর আপনারাই দিয়েন আমি আর দিতে চাচ্ছি না। আমাদের শিক্ষা ব্যবস্থাটাও অনেকটাই সেই রকম হয়ে গেছে, যেখানে আপনাকে বার বার জোর দিয়ে নীতি বাক্য শেখানো হবে, আপনি বাধ্য হয়ে সেগুলোকে মুখস্তও করবেন কিন্তু তারপর? যখন দেখবেন সেই নীতি বাক্যগুলোর প্রয়োগ আপনার সেই শিক্ষকের মাঝেই নেই। উনি নানা ভাবে সেই নীতিগুলো ভঙ্গ করছেন। তাহলে আপনি কি সেই শিক্ষাটাকে গ্রহণ করবেন? আপনার জীবনে কখনোই কি আপনি সেই নীতিগুলোকে প্রয়োগ বা বাস্তবায়নের ন্যূনতম চেষ্টা করবেন?

আমরা দেখি, তারপর সেটাকে বুঝি কিন্তু এর পরের অধ্যায় গিয়ে সব কিছু হারিয়ে ফেলি, কেন জানি আমরা অন্ধকারের মাঝে সত্যটাকে ‍খুঁজে পেতে ব্যর্থ হই। সেই আলোর কোন মুল্য নেই যে আলো অন্ধকার দূর করতে পারে না, যে আলো রাতে পথ দেখাতে পারে না, যে আলো প্রস্ফুটিতে হতে পারে না এবং অন্যকে সহযোগিতা করতে পারে না। এই আলো শুধু রাতে কেন দিনের বেলায়ও মূল্যহীন। যদি এই কথাগুলোকে বুঝতে পারেন তাহলে উপরের কথাগুলো বুঝতে পারা আপনার জন্য অনেক বেশী সহজ হয়ে যাবে।

মূল কথায় আসছি, আপনি আমি যা কিছু দেখছি কিংবা যা কিছু শিখছি, সেগুলো তখনই মূল্যবান কিছু হবে যখন সেগুলোকে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো কিংবা প্রয়োগ করার ক্ষেত্রে সাহসী হতে পারবো। মিষ্টি যতই দেখি না কেন তার স্বাদ কখনোই আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত না আমরা সেটা মুখে দিবো। সুতরাং নীতি বাক্য তখনই নীতি বাক্য হিসেবে সার্থক হবে যখন আমরা সেটাকে মানবো এবং নিজের জীবনে প্রয়োগ ঘটাতে পারবো, না হলে সেটাও কোন কার্যকর ভূমিকা পালন করতে পারবে না আমাদের জীবনে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 72383.36
ETH 2239.12
USDT 1.00
SBD 0.53