লাইফ স্টাইল :-প্লাস্টিক মগ কিনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ11 hours ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

Screenshot_2026-03-15-13-16-40-841_com.miui.gallery-edit.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে মসজিদের সামনে থেকে ভ্যান গাড়ি থেকে মগ কেনার মুহূর্ত। আসলে প্রতিদিন কমবেশি অনেক লোককে দেখা যায় তারা গ্রাম অঞ্চলে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে। আর সেরকম একটি গাড়ির কিছুদিন আগে আমি মসজিদের সামনে দেখতে পেলাম। আর কিছু কিছু পরিবারের জরুরী জিনিস যেগুলো লাগে এগুলোর জন্য বাজারে যেতে হয়। আর কিছুদিন আগে আমার ওয়াইফ বলতে লাগলো ঘরের জন্য প্লাস্টিকের মগ লাগবে। আরো দিন যখন আমি মসজিদের সামনে গাড়ি দেখলাম তখন দেখলাম গাড়ির মধ্যে মগ আছে। আর একটি ছোট্ট গাড়ির মধ্যে মনে হয় ছোট একটি দোকান সাজিয়ে রাখল তারা।

IMG_20251017_141047.jpg

কারণ এই গাড়ির মধ্যে সে এমন ভাবে প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজিয়ে রাখলেন না দেখলে বোঝা যায় না। আর যখন কোন কাস্টমার জিনিসপত্রগুলো চাই সাথে সাথে সে বাইর করে দিতে পারে। আর এমন ভাবে গাড়িতে প্লাস্টিকের জিনিসগুলো সাজিয়ে রাখল যে দেখবে তার কাছে ভালো লাগবে। আর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম প্লাস্টিকের মগ আছে কিনা ভালো মানের। তখন লোকটি আমাকে সাথে সাথে বলতে লাগল এখানে প্লাস্টিকের ভালো মগ পাওয়া যায়। এবং বলার সাথে সাথে কয়েকটি প্লাস্টিকের মগ বাহির করে দিলেন। প্লাস্টিকের মগ গুলো দেখে আমার কাছে ভালো লাগলো। আর এই বিক্রেতাগুলো কিন্তু যে কোন জিনিস কাস্টমার চাইলে তাদের কাছে তাড়াতাড়ি বিক্রি করার চেষ্টা করে।

IMG_20251017_140827.jpg

যদিও আমি একটি প্লাস্টিকের মত ১২০ টাকা দিয়ে এই লোক থেকে কিনেছিলাম। আর বাজারে হলে কিন্তু এসব জিনিস গুলোর দাম আরো অনেক বেশি থাকে। তবে এদের গাড়ি থেকে জিনিসপত্র কিনলে একটু কম দামে কিনা যায়। যদিও দরদাম করতে হয় না হলে তারা কিন্তু দাম চায় বেশি। আর দেখলাম কয়েকজন লোকের কাছে প্লাস্টিকের জিনিস মসজিদের সামনে এসে বিক্রি করতে লাগলো। আর দোকানদার যখন কোন জিনিস বিক্রি করতে হয় তাদের দোকান ভাড়া কারেন্ট এগুলো আরো অন্যান্য খরচ চিন্তা করে। আর এই বিক্রেতাগুলোর এসব কিছুর প্রয়োজন নেই। তারা কিন্তু অল্প দামে এসব জিনিস গুলো বিক্রি করে।

IMG_20251017_140822.jpg

আরো সুবিধা হয় মানুষ কোন প্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে যেতে হলে সময় নিয়ে যেতে হয়। আর এই বিক্রেতা গুলো কিন্তু প্রত্যেক বাড়ির সামনে সামনে সপ্তাহে দুই একবার করে আসে। আর অনেক সময় অনেক মহিলা কাস্টমার গুলো বাজারে না গিয়ে এদের থেকে কেনাকাটা করে। আবার কোন কোন কাস্টমার অর্ডার দিলে পরবর্তীতে সময়ে তারা ওই জিনিস নিয়ে আসে। সত্যি বলতে তার প্লাস্টিকের জিনিসপত্রগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আর গাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিসপত্র এবং প্লেট আরো অন্যান্য জিনিস আছে। আর সত্যি ঐদিন আমি পানির মুখ কিনে আমার কাছে অনেক ভালো লাগলো। আশা করি আমার এই পোস্ট দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20251017_140820.jpg

IMG_20251017_140814.jpg

IMG_20251017_140807.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0000.jpg

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 71430.71
ETH 2092.16
USDT 1.00
SBD 0.49