"শিবরাত্রির মেলায় ঘোরাঘুরি"

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই আজ চলে আসলাম নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন অনুভূতি নিয়ে।

শিবরাত্রির মেলায় ঘোরাঘুরি:

IMG_20260221_000044.jpg

IMG_20260221_000012.jpg

প্রত্যেক মানুষের কিছু সময়ে মনে হয় হাফ ছেড়ে বাঁচার।মনে হয়,ক্লান্তি ভুলে থাকার কিংবা প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে।এককথায়, মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে উড়তে কার না মন চায়।তেমনি ছিল কয়েকটি দিনের এক্সাম ,আর আজ তার সমাপ্তি।যদিও এখনো একটি পেপারের এক্সাম বাকী তবুও মেইন পেপারগুলি আজ শেষ হয়েছে।তাই আমার সব বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম মেলায় ঘুরতে।
IMG_20260221_000405.jpg

এই মেলাটি হচ্ছে শিব পূজার ।কয়েক দিন আগেই শিব রাত্রি ছিল আর তার-ই মেলা বসেছে বর্ধমানের বিখ্যাত সেই 108 /একশত আট মন্দিরে।এই মন্দিরের আলাদা বিশেষত্ব রয়েছে।যাইহোক সেই 15 তারিখ থেকে শুরু হয়ে 22 তারিখ অব্দি চলবে।তাইতো সবাই মিলে এক্সাম শেষে চলে গিয়েছিলাম মেলা ঘুরতে।

আমার ইউনিভার্সিটি থেকে বের হয়েই টোটো ধরে চলে গিয়েছিলাম নবাবহাটে।যেখানে প্রত্যেকের 15 টাকা করে ভাড়া নিয়েছিলো গোলাপবাগ মোড় থেকে।আর অনেক ঘোরাফেরা করে কানের দুল,সানগ্লাস ,স্যুপ খাওয়ার জন্য বাটি, প্লেট ইত্যাদি রকমারি জিনিস কিনেছিলাম আমরা।

IMG_20260220_235956.jpg

যদিও দিনের বেলা তবুও অনেক দোকান খোলা ছিল।মেলা মানেই কসমেটিকস, কাপ-প্লেট,ব্যাগ আর নানারকমের দোকান।যদিও খাবারের দোকান বেশিই ছিল।তারপর আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, যেটি মন্দিরের ভিতর ছিল।আর সেখানে সবই নিরামিষ পাওয়া যায় ,যদিও সেখানে নন বেঙ্গলি খাবারও পাওয়া যায়।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63067.29
ETH 1825.80
USDT 1.00
SBD 0.49