পুরনো দিনের ডায়েরি ( পর্ব ২ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো রাহুল কৌতুহল এর বশে সে তার বাবার রুমের আলমারিটা খুলল এবং তাতে কিছু পুরোনো ফাইল, ভাঙা পেন এবং একটা নষ্ট রেডিও পড়ে থাকতে দেখে। এরপর সে এইসব জিনিষ আস্তে আস্তে সরাতে লাগলে একটা কাঠের বাক্স দেখতে পায়। এই কাঠের বাক্সটা অনেকদিনের পুরোনো একটা বাক্স। এর উপর একটা তালা ছিল ঠিকই, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। রাহুল আর দেরি না করে সেই বাক্সটা খুলে ফেললো। কারণ ভেতরে একটা বাক্স লুকানো অর্থাৎ আরো কৌতুহল বেড়ে যাওয়া। খুলে ওর ভেতরে দেখতেই রাহুলের বুক কেঁপে উঠলো। এই বাক্সের ভেতরে ছিল একটা ডায়েরি।

ডায়েরির কোনাগুলো ছিড়ে গেছে এবং কাগজ অর্থাৎ ডায়েরির পাতাগুলো হলদেটে ভাব হয়ে গেছে। ডায়েরির গায়েও অবস্থা খুবই খারাপ। কারণ অনেকদিন এর ফেলে রাখা জিনিষে ধুলো তো জমবেই। যাইহোক, রাহুল ডায়েরির প্রথম পাতা ওপেন করলো এবং তাতে তার বাবার হাতের লেখা ছিল। প্রথম পাতায় লেখা ছিল- কেউ যদি কোনোদিন আমার এই ডায়েরি পড়ে থাকে, তাহলে সে যেনো আমার বিষয়গুলো নিয়ে বিচার না করে। কারণ এতে শুধু আমার দিনগুলো লিখে গেছি। লেখাগুলো খুবই আবেগী ছিল। রাহুল তার বাবাকে কখনো এইরকম আবেগ সরাসরি প্রকাশ করতে দেখেনি, কিন্তু এই একটা লাইনেই যেনো অন্য একজন মানুষ লুকিয়ে আছে।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.055
BTC 70670.53
ETH 2085.48
USDT 1.00
SBD 0.49